বাংলা হান্ট ডেস্কঃ দিওয়ালির দিন বাড়ল সোনার দাম। উৎসবের মরসুমে ক্রেতাদের মধ্যে সোনার চাহিদা তুঙ্গে। আর এমন সময়েই কলকাতায় দাম বাড়ল সোনার। রবিতে ফের একবার উর্দ্ধমুখী হলুদ ধাতু। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন সাধারণ মানুষের চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। আজ ৮ নভেম্বর, ২০২৬ রবিবার কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৩৬১০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৪৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৬১০০ টাকা। সোনার দাম ৪৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম এদিন ৪৫০০ টাকা বেড়ে হয়েছে ১৩৬১০০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। এদিন ১৪৩১৫ টাকা দরে বিক্রি হচ্ছে ২৪ ক্যারাট ১ গ্রাম সোনা। গতকালের তুলনায় দাম ৪০ টাকা বেড়েছে এদিন। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৩১৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম বেড়ে এদিন ১৪৩১৫০০ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল ও ব্রাত্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ! বড় পদক্ষেপ মহিলা কর্মীদের
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।
রুপোর দাম
রুপোর দামও এদিন বেড়েছে। রবিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ১৮৬৩৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন ১৮৬৩৫০ টাকা। গতকালের তুলনায় এক কেজি রুপোয় ১০০০ টাকা দাম বেড়েছে।












