বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price) কমেছে। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আম-জনতা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি। জেনে নিন আজকের লেটেস্ট রেট।
ফের মাসের শুরুতে বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে।

আরও পড়ুন: ট্রেন না চললেও চিন্তা নেই! উত্তরবঙ্গের জন্য নামল অতিরিক্ত বাস, রইল রুটের তালিকা
দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৫৬,৮২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৩,৭৬০ টাকা । মুম্বই ও কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৬,৬৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪৩,৬১০ টাকা প্রতি ১০ গ্রাম। চেন্নাই, পুনে ও বেঙ্গালুরুতেও প্রায় একই দামে সোনা বিক্রি হচ্ছে। আহমেদাবাদ ও ভোপালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৫৬,৭২০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,৪৩,৬৬০ টাকা।
রুপোর দাম কমে প্রতি কেজি ২,৪৯,৯০০ টাকা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ৬৬.৭২ ডলার। চলতি বছরের জানুয়ারিতে দেশের বাজারে রুপোর দাম প্রতি কেজি ৪ লক্ষ টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
এই সোনার দাম বৃদ্ধি (Gold Price) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।













