বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
শনিবার বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: রাজ্যের অনুমতি পেলেই ৩ মাসের মধ্যে TET, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৪৮৫টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৪৮৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম১৫২৪০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম১৫২৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম১৫১৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম১৫১৬৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩০৭৫টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩০৭৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩০৬৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩০৬৫০ টাকা।
এই সোনার দাম বৃদ্ধি (Gold Price Rises) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি।













