বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
হলুদ ধাতুর দামে বড় পতন, পুজোর আগে কলকাতায় দর কত? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
৩ সেপ্টেম্বর, ২০২৬ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১৮০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৮৯০ টাকা।দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৩৩০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৯০০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,০৪০ টাকা।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন, জেনে নিন প্রয়োজনীয় নথি ও যোগ্যতার বিষয়ে
মুম্বইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১৮০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৮৯০ টাকা।বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,১৮০ টাকা। ২২ ক্যারাট ১০ গ্রামের দাম ১,৩৬,৭৫০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম ১,১১,৮৯০ টাকা।
এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।













