যাত্রীদের জন্য সুখবর! সিজন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে RailOne অ্যাপে বড় পরিবর্তন, হবেন লাভবান

Published on:

Published on:

Good news for Indian Railways passengers! Big change in RailOne app.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রেল (Indian Railways) যাত্রীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হবেন তাঁরা। মূলত, RailOne অ্যাপে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। যার ফলে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে আরও যাত্রীরা তাঁদের নিজেদের পাশাপাশি ৫ জন যাত্রীর সিজন টিকিট বুক করতে পারবেন। সোজা কথায় মানে হল, একটি রেজিস্ট্রার আইডি ব্যবহার করে ৫ জন পর্যন্ত ব্যক্তির জন্য টিকিট বুক করা যাবে। রেল কর্তৃপক্ষ টিকিট বুকিংয়ের নিয়মকানুন সম্পর্কে তথ্য প্রদান করেছে। এমতাবস্থায়, আপনি যদি এই অ্যাপের মাধ্যমে অন্যদের জন্য সিজন টিকিট (Season Ticket) বুক  করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে প্রথমে যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলি পর্যালোচনা করে নেওয়ার প্রয়োজন। এর পাশাপাশি সিজন টিকিট কী, সেই সম্পর্কেও জেনে রাখার প্রয়োজন।

সিজন টিকিট বুকিংয়ের (Indian Railways) ক্ষেত্রে RailOne অ্যাপে বড় পরিবর্তন:

RailOne অ্যাপে টিকিট বুক করার নিয়ম: জানিয়ে রাখি নে, নিজের জন্য টিকিট বুক করতে যাত্রীদের বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। এর মানে হল, যাঁদের বয়স ১৮ বছরের কম, তারা নিজেদের জন্য টিকিট বুক করতে পারবে না। দ্বিতীয়ত, যে যাত্রীদের জন্য টিকিট বুক করা হচ্ছে, তাঁদের বয়স অবশ্যই ৫ বছরের বেশি হতে হবে। RailOne অ্যাপটিতে অনেক বৈশিষ্ট্য রয়েছে। যার মাধ্যমে এখন টিকিট বুক করার জন্য রেল স্টেশনে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।

Good news for Indian Railways passengers! Big change in RailOne app.

সিজন টিকিট কী: জানিয়ে রাখি যে, এটি রেলের এমন একটি সুবিধা যা সেইসব যাত্রীদের জন্য অপরিহার্য, যাঁরা কাজ বা অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে প্রতিদিন যাতায়াত করেন। যাত্রীরা সিজন টিকিট বুক করার মাধ্যমে ২ টি নির্দিষ্ট স্টেশনের মধ্যে একাধিকবার যাতায়াত করতে পারেন। যদিও এই সুবিধাটি বেশিরভাগ ক্ষেত্রে শুধু সেকেন্ড ক্লাসেই পাওয়া যায়। আগে যাত্রীরা নিজেদের জন্য সিজন টিকিট কিনতে পারতেন, কিন্তু এখন তাঁরা আরও ৫ জন পর্যন্ত যাত্রীর জন্যও টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন: পকেটে টান আমজনতার! অগাস্টে ৯.৯২ শতাংশে পৌঁছল WPI, চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি

উল্লেখ্য যে, মনে রাখত হবে, সিজন টিকিট নিয়ে ভ্রমণ করার সময় বা অন্য যেকোনও রেল সফরের সময়ে আপনার কাছে একটি বৈধ টিকিট এবং একটি পরিচয়পত্র থাকতে হবে। টিকিটটি যদি আপনার মোবাইল ফোনে সংরক্ষিত থাকে, তবে তাতে একটি স্পষ্ট কিউআর কোড থাকতে হবে। যা স্ক্যান করে সহজেই টিকিটটি দেখা যাবে।

আরও পড়ুন: ওমেন্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা! শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

জানিয়ে রাখি যে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের আরও ভালো সুবিধা দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ নতুন নতুন পরিষেবা চালু করছে। যার মধ্যে টিকিট বুকিং থেকে শুরু করে খাবার ও পানীয় এবং অভিযোগ জানানোর মতো পরিষেবাও অন্তর্ভুক্ত রয়েছে।