কত হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দিল্লির বৈঠক থেকে বড় আপডেট

Published on:

Published on:

Government Employees(43)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) মধ্যে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে নানা জল্পনা চলছে। নতুন বেতন কাঠামো কেমন হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? এই নিয়ে চর্চার মাঝেই নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা করতে দিল্লিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হয়েছে।

অষ্টম পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট | Government Employees

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি ঐক্যবদ্ধ দাবিপত্র বা মেমোরেন্ডাম তৈরির উদ্দেশে ন্যাশনাল কাউন্সিল (স্টাফ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-এর ড্রাফটিং কমিটি বর্তমানে দিল্লিতে তাদের সপ্তাহব্যাপী বৈঠক চালাচ্ছে।

নয়া পে কমিশনে বেতন বৃদ্ধির মূল ভিত্তি হিসেবে ‘অ্যাক্রয়েড ফর্মুলা’ ব্যবহার করা হচ্ছে। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস গতানুগতিক বা সব স্তরের জন্য সমান ফিটমেন্ট ফ্যাক্টরের বদলে একটি বহু-স্তরীয় ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে।

ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক যার সাহায্যে বিদ্যমান বেতনগুলিকে সংশোধিত বেতন স্কেলে রূপান্তর করা হয়। লেভেল ১ থেকে ৫ এ সর্বনিম্ন আয়ের কর্মীদের জন্য ৩.০০ গুণ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করা হয়েছে। বর্তমান বেসিক পে-এর ৩ গুণ বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি লেভেল ৬ থেকে ১২ এর জন্য সুপারভাইজারি ও টেকনিক্যাল পদের দায়িত্ব বিবেচনা করে ৩.০৫ থেকে ৩.১০ গুণ বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে। লেভেল ১৬ ও তার উর্ধ্বে উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে ৩.২৫ গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব জানানো হয়েছে।

Government Employees(38)

আরও পড়ুন: ক্রিকেটের মহারণে সামিল কলকাতা মেট্রোও, রবিবারের ম্যাচের জন্য বিশেষ ব্যবস্থা কর্তৃপক্ষের

এই প্রস্তাব গৃহীত হলে, তবে এন্ট্রি লেভেলে (লেভেল ১) ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫৪,০০০ টাকা হতে পারে। সপ্তম বেতন কমিশনের অধীনে, ফ্যাক্টরটি ছিল ২.৫৭, যার ফলে ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকায় পৌঁছে গিয়েছিল। এবার অষ্টম পে কমিশনের ক্ষেত্রে কোন প্রস্তাব গৃহীত হবে সেই নিয়ে চর্চা তুঙ্গে।