‘আবার DA মামলা আবার..,’ কার খপ্পরে? সুপ্রিম শুনানি পিছোতে সরব সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance(250)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের প্রত্যাশায় জল ঢেলে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি ফের একবার পিছিয়ে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (DA Case)। ২৩ জুলাই পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে। নতুন রাজ্য সরকার গঠনের এটাই প্রথমবারের জন্য হত শুনানি। তবে তা পিছিয়ে গিয়েছে আদালতে।

ডিএ শুনানি পেছনোয় সরব সরকারি কর্মীরা | Dearness Allowance

জানা যায়, শুনানির জন্য নির্ধারিত স্পেশাল বেঞ্চটি অপ্রত্যাশিতভাবে বাতিল হয়ে যাওয়ায় শুনানি পিছিয়ে যায় সর্বোচ্চ আদালতে। এই ইস্যু নিয়ে সরব হতে শুরু করেছে সরকারি কর্মীরা। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা আদালতে পিছিয়ে যাওয়ায় ‘মগের মুলুক’ বলে কটাক্ষ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

এদিকে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর আরেক শীর্ষ নেতা শ্যামল কুমার মিত্র সমাজমাধ্যমে লিখেছেন, “আবার ডি.এ. মামলা আবার’ তারিখ পে তারিখ ‘ সংস্কৃতির খপ্পরে। সর্বোচ্চ ন্যায়ালয়ের দরজায় ‘ন্যায়’ পেতে আরো কতকাল অপেক্ষা করবো?”

উল্লেখ্য ২৩ তারিখ দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের ৭ নম্বর কোর্টে এই মামলার স্পেশাল বেঞ্চে, মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর স্পেশাল বেঞ্চে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিনই রেজিস্ট্রারের পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দুই বিচারপতির এই বিশেষ বেঞ্চটির গঠন বাতিল করা হয়েছে।

dearness Allowance(246)

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি! কোন কোন জেলায় বেশি সতর্কতা? আজকের আবহাওয়ার খবর

ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই হতাশ সরকারি কর্মীদের একাংশ। ফের কবে এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে সেই দিকে এখন তাকিয়ে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। ফের কবে শুনানি হবে তা এখনও স্পষ্ট নয়। দেশের সর্বোচ্চ আদালত নতুন করে কবে এই গুরুত্বপূর্ণ মামলার জন্য দিন ধার্য করে, সেদিকে নজর ঢালবে সরকারি কর্মচারীমহলের।