সরকারি কর্মচারীদের নয়া পে কমিশন নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

How much arrears can be paid in 8th Pay Commission?
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন নিয়ে চর্চার মাঝেই অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট। গতবছর ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের (Government Employees & Pensioners) জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করে কেন্দ্র। নিজেদের রিপোর্ট পেশ করার জন্য কমিশনকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যে রিপোর্টে পেশ করবে কমিটি। নয়া পে কমিশন (Pay Commission) এলে বিপুল পরিমাণে বাড়বে বেতন ও ভাতা। সকলেরই মনে প্রশ্ন, কবে থেকে লাগু হবে অষ্টম বেতন কমিশন? এবার সেই সংক্রান্ত বিষয়ে আপডেট আসছে।

নয়া পে কমিশন সংক্রান্ত আপডেট | Pay Commission

এই নিয়ে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) এবং ন্যাশনাল মিশন ফর ওল্ড পেনশন স্কিম ইন্ডিয়ার জাতীয় সভাপতি ডঃ মনজিৎ সিং প্যাটেল অষ্টম বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও পেনশনভোগীদের সংশোধিত পেনশন খুব শীঘ্রই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে। ২০২৭ সালের এপ্রিল মাস হল সংশোধিত বেতন অ্যাকাউন্টে আসতে পারে বলে অনুমান করেছেন তিনি।

জানিয়ে রাখা ভালো নয়া পে কমিশন চূড়ান্ত বাস্তবায়নের তারিখ নিয়ে সরকার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মনজিৎ সিং প্যাটেল বেতন কমিশন বাস্তবায়নের একটি সময়সীমার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল। নভেম্বর মাসেই এর গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়। সেই সময় রিপোর্ট পেশ করার জন্য কমিশনকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছিল। হিসেব মতো সেই মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালের এপ্রিল-মে মাসে।

8th Pay Commission government employees hope for pay hike

আরও পড়ুন: কড়াইতে বারবার খাবার লেগে যাচ্ছে? রান্নাঘরের এই টোটকাগুলি হতে পারে দারুণ কার্যকর

সুতরাং ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যেই কর্মচারীরা নয়া বেতন কমিশনের সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে জানিয়ে রাখি, নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি, ২০২৬ থেকেই কার্যকর ধরা হবে। অর্থাৎ কর্মচারীরা এই সময়ের বকেয়া বা এরিয়ার টাকা হাতে পাবেন।