নতুন সপ্তাহে চাকরির মেলা! ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদন ও যোগ্যতা বিস্তারিত…

Published on:

Published on:

Government Job 2026 more than 7000 Vacancies

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরি (Government Job) পাওয়ার আশায় অনেকেই দিনের পর দিন প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের জন্য নতুন সপ্তাহে এসেছে একাধিক চাকরির খবর। রেল, কৃষি বিজ্ঞানী বোর্ড, DSSSB এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৭০০০-এর বেশি। দশম শ্রেণি পাশ থেকে শুরু করে স্নাতক এবং প্রযুক্তিগত ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরাও কয়েকটি পদে আবেদন করতে পারবেন। কোথায় কত শূন্যপদ রয়েছে, কী যোগ্যতা লাগবে এবং বেতন কত, বিস্তারিত জেনে নিন।

Government Job : রেলওয়েতে ৪৬৫২টি পদে নিয়োগ

রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে মোট ৪৬৫২ জন নেওয়া হবে। এই পদে আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

আবেদন পদ্ধতি : আবেদন করতে হলে দশম শ্রেণি পাশের পাশাপাশি ITI ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৪ বছরের বেশি হলে চলবে না। কোনও লিখিত পরীক্ষা নয়, মেধার ভিত্তিতেই প্রার্থী বেছে নেওয়া হবে। বেতন দেওয়া হবে রেলওয়ের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী। আবেদন করতে হবে rrcnr.org ওয়েবসাইটে।

Government job recruitment notifications released for multiple posts

কৃষি বিজ্ঞানী বোর্ডে ১৩৯৩টি পদ

কৃষি বিজ্ঞানী বোর্ডে মোট ১৩৯৩টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। তবে এই পদগুলির জন্য আবেদন শুরু হবে ১৮ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৭ ডিসেম্বর ২০২৬।

আবেদন পদ্ধতি : এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়া B.F.Sc, BE এবং B.Tech ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর। CBT পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। মাসিক বেতন ২৯,২০০ টাকা থেকে শুরু করে ১,১২,৪০০ টাকা পর্যন্ত। বিস্তারিত জানতে দেখতে হবে asrb.gov.in ওয়েবসাইট।

আরও পড়ুনঃ আর নীল-সাদা নয়, গেরুয়াও নয়! এবার কোন রঙে সাজবে নবান্ন? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

DSSSB-তে ১২৬০ জনের চাকরির সুযোগ

দিল্লির DSSSB-তেও একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে মোট ১২৬০ জনকে নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর ২০২৬ থেকে। শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

আবেদন পদ্ধতি : এই পদগুলিতে আবেদন করার জন্য দশম শ্রেণি পাশের সঙ্গে ITI ডিগ্রি থাকা প্রয়োজন। সর্বোচ্চ বয়স ৩২ বছর। বেতন ৮,০০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত। প্রথমে টিয়ার ১ ও টিয়ার ২ পরীক্ষা হবে। এরপর নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আবেদন করতে হবে dsssb.delhi.gov.in ওয়েবসাইটে।

জামিয়া বিশ্ববিদ্যালয়ে ৮৫টি পদে নিয়োগ

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও চাকরির সুযোগ রয়েছে। এখানে আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে মোট ৮৫ জন নিয়োগ করা হবে। আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬।

আবেদন পদ্ধতি : পদ অনুযায়ী দ্বাদশ শ্রেণি পাশ, স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪০ বছর। এই নিয়োগে বেতন ১৮,০০০ টাকা থেকে শুরু করে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। এর পাশাপাশি নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষাও হবে। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট jmi.ac.in-এ।

তাই সরকারি চাকরির (Government Job) প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য এই নিয়োগের খবরগুলি গুরুত্বপূর্ণ। তবে আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং পদের সমস্ত শর্ত ভালো করে দেখে নেওয়া জরুরি। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।