বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সাল পড়ে গেলেও এখনও সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে কোনো আপডেট নেই সরকার তরফে। তবে এই নিয়ে ক্ষোভের মাঝেও অপেক্ষা। বিধানসভা ভোট দুয়ারে। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) নয়া বেতন কমিশনের ঘোষণা করে দিতে পারে মমতা সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) একাংশের ধারণা এমনটাই।
সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার পথে রাজ্য? Government Employees
যেই সপ্তম পে কমিশন গঠন নিয়ে সরকারি কর্মীরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে তা এলেও কি প্রকৃতপক্ষে সরকারি কর্মীরা লাভবান হবেন? নয়া পে বেতন কমিশন গঠন করা হলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কোনও লাভ হবে কিনা, তা নিয়ে এবার প্রশ্ন তুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ইতিমধ্যেই তাঁদের জন্য অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে। শীঘ্রই ফের একবার ডিএ বাড়বে তাঁদের। সেখানে এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন। নয়া বেতন কমিশন নিয়ে কোনো আপডেটই নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার নয়া বেতন কমিশন গঠন করলেও লাভের লাভ কিছুই হবে না বলে মত মলয় মুখোপাধ্যায়ের।
সরকারি কর্মীদের ক্রমশ বাড়তে থাকা ক্ষোভের মাঝেই এবার রাস্তায় নামছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ‘এআইসিপিআই (সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী) অনুযায়ী সকল বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সহ একাধিক দাবি তুলে আগামী ২৭ জানুয়ারি ‘সবাই শহিদ মিনার’ এবং মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় চমক? এককালীন না মাসিক, বিজেপির পরিকল্পনা নিয়ে কী বললেন শুভেন্দু?
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশঙ্কার কথা জানিয়ে দাবি করেছেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশন গঠনের কথা বলে দিতে রাজ্য সরকার। হতে পারে ডিএ বৃদ্ধিও। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও আপডেট মেলেনি।












