সপ্তম পে কমিশনের কোনো বিজ্ঞপ্তি নেই, অবিলম্বে নির্দেশিকা প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Published on:

Published on:

Government of West Bengal(45)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্যে সরকারি কর্মীদের (Government Employees) জন্য আসবে সপ্তম পে কমিশন (7th Pay Commission)। সেই মতো ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে নয়া পে কমিশন চালুর বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এ পর্যন্ত সপ্তম পে কমিশন গঠন নিয়ে এখনও কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বিভ্রান্ত কর্মচারী মহল।

সরকারকে চিঠি শিক্ষকদের | Government of West Bengal

কেন এখনও নয়া পে কমিশন সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হল না? অবিলম্বে সরকারি আদেশ বা নোটিফিকেশন জারির দাবি জানিয়ে এবার নবান্নের দ্বারস্থ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। সংগঠনের রাজ্য কমিটির তরফে স্বপন মণ্ডল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়ে লিখেছেন, বাজেট পেশের দিন ঘোষণা করা হয়েছিল যে, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হচ্ছে, যা ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। সরকার এই বিষয়ে বিশেষ জোর দিলেও আজ পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘসূত্রিতার কারণে সরকারি শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আদৌ কোনও বেতন কমিশন গঠিত হয়েছে কি না সে বিষয়েও কারও জানা নেই। প্রস্তাবিত কমিটি বা কমিশনের চেয়ারম্যান কে এবং অন্য সদস্যই বা কারা, এই সমস্ত জিনিস নিয়েই অন্ধকারে তাঁরা।

government of West Bengal

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? স্টেটাস ‘আন্ডার এনকোয়ারি’ দেখালে কী করতে হবে জানুন

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সংগঠনের অনুরোধ, কর্মচারীদের স্বার্থে অবিলম্বে অর্থ দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। বলা হয়েছে, দ্রুত সরকারি বিজ্ঞপ্তি জারি হলে কর্মচারীরা তাঁদের দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি সময়মতো কমিশনে জমা দিতে পারবেন। রাজ্য সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে বলে আশাবাদী শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের সংগঠনটি।