শীঘ্রই পেশ হবে অন্তর্বর্তী বাজেট, লক্ষ্মীর ভান্ডার, DA থেকে পে কমিশন? কোন ঘোষণার পথে রাজ্য সরকার?

Published on:

Published on:

government of west bengal(20)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সবকিছু ঠিকঠাক থাকলে আর দু’মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট। বিধানসভায় রাজ্য বাজেট (State Budget 2026-27) পেশ কর হবে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ভোটের আগে রাজ্যের (Government of West Bengal) এই বাজেটে নজর সব পক্ষের।

রাজ্য বাজেটে কোন দিকে নজর দেবেন মুখ্যমন্ত্রী? Government of West Bengal

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই তৃণমূল সরকারের শেষ অধিবেশন। পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। সাধারণত রাজ্য সরকারের তরফে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে থাকলেও তৃণমূলের একটি সূত্র বলছে, এ বার অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেমনটা হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে।

মূলত অন্তর্বর্তী বাজেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণার সম্ভাবনা সেভাবে থাকে না। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতকর একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। নবান্নের একটি সূত্র বলছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে হতে পারে একাধিক বড় ঘোষণা।

ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের। আবার, দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একাংশ।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ-র পার্থক্য বিরাট। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। এদিকে সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

Government of West Bengal(18)

তার উপর সম্প্রতি অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের ঘোষণা করেছে কেন্দ্র। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৫ সালের ২৭ নভেম্বর (West Bengal 6th Pay Commission)। তারপর দশ বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: বুধ থেকে আগামী দু’দিনে জমে যাবে ‘খেলা’! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বাম্পার আপডেট দিল হাওয়া অফিস

কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও সাধারণত দশ বছর অন্তর অন্তর পে কমিশন গঠন করা হয়ে থাকে। গত বছর নভেম্বরে ষষ্ঠ পে কমিশনের ১০ বছর পূর্ণ হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। রাজ্য বাজেটে সে ঘোষণার সম্ভাবনা উড়িয়ে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল। এবার সরকার ঠিক কী ঘোষণা করবে তা দেখা যাবে বাজেটেই।