বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। নাম বাংলার ‘যুবসাথী’ (Yuvasathi Scheme)। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তার শীর্ষে এখন এই স্কিম। এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু আবেদন করার পরেও আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসায় অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার সেই চিন্তা দূর করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যুবসাথী নিয়ে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী | Yuvasathi Scheme
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের যুবসাথীর টাকা আটকে রয়েছে, খুব দ্রুত সেসব সুবিধাভোগীদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে। ভাতার টাকা পৌঁছে দিতে প্রশাসনিক স্তরে জোরকদমে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের মধ্যে কোনো কারণে অসামঞ্জস্য থাকায় অনেক ক্ষেত্রে বিলম্ব ঘটছে।
আবার সরকারি ট্রেজারিতে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছিল কিছু কারণে। এছাড়া নতুন এবং পুরনো মিলিয়ে প্রচুর আবেদনের ভেরিফিকেশন পর্ব এখনও চলছে। সবমিলিয়ে গোটা প্রক্রিয়ায় সময় লেগে যাচ্ছে। তবে সামান্য দেরি হলেও যাদের দেওয়া তথ্য নির্ভুল তারা খুব শীঘ্রই ভাতার টাকা পেয়ে যাবেন বলে শোনা যাচ্ছে।
জানা যাচ্ছে, টাকা ছাড়ার প্রক্রিয়ায় ফের গতি এসেছে। ট্রেজারি থেকে সুবিধাভোগীদের মোবাইল নম্বরে এসএমএসও পাঠানো হচ্ছে। চলতি মার্চ মাসে ধাপে ধাপে বকেয়া টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। তাই যারা টাকা এখনও পাননি তারা খুব শীঘ্রই স্কিমের সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন: কালবৈশাখীর খেলা শুরু! টানা তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টি: আবহাওয়ার খবর
জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবসাথীর আওতায় দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা।












