অগাস্টের ৩ তারিখ হয়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করতে হবে জেনে নিন

Published on:

Published on:

annapurna yojana(59)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জুন-জুলাইয়ের পর অগাস্ট মাসের টাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র অগস্ট মাসের ৩ হাজার টাকা ঢোকা শুরু হলেও এখনও অনেকেই পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভাতার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। তবে অগস্টের ৩ তারিখ পেরিয়ে গেলেও এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনো টাকাই ক্রেডিট হয়নি।

অন্নপূর্ণা যোজনা ঢোকার অপেক্ষায় লক্ষ লক্ষ মহিলা | Annapurna Yojana

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন আবেদনকারীরা। তবে ঠিক কেন টাকা ঢুকছে না তা আগে জেনে নেওয়া জরুরি। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘অন্নপূর্ণা যোজনা’ বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ উপভোক্তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। তবে তার জন্য রয়েছে একাধিক শর্ত।

জানিয়ে রাখি, শুধুমাত্র ফর্ম পূরণ করলেই হবে না। একাধিক কারণে বাতিল হয়ে যেতে পারে অন্নপূর্ণার ফর্ম। ভোটার কার্ড বা আধার কার্ডের কোনো তথ্যগত সমস্যা থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকলে আবার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সঠিক DBT-সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন না হলেও সমস্যা হতে পারে।

এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের নামের মধ্যে কোনো অমিল থাকলেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। এছাড়া অনেকের ক্ষেত্রেই এখনও আবেদনপত্রের যাচাই সম্পূর্ণ না হওয়ায় টাকা আটকে রয়েছে। এখানে জানিয়ে রাখি, সরকার ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাচ্ছে তাই এখনও টাকা না ঢুকলে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা ভালো।

তবে অনেকেই আছেন যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন, অথচ এখনও পাননি? তারা এরপর কী করবেন? কীভাবে চেক করবেন নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস? এর জন্য সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আপনার নাম রয়েছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে।

Annapurna Yojana

আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।

আরও পড়ুন: ৭ দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে! অভিষেকের চিকিৎসা মামলা নিয়ে হাই কোর্টকে ডেডলাইন সুপ্রিম কোর্টের

Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে নিতে পারবেন।