‘১০ তারিখ সোমবার সব..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী হবে আগামীকাল

Published on:

Published on:

annapurna yojana(63)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাসে টাকা ঢুকবে তো? অন্নপূর্ণা যোজনা নিয়ে টেনশনে রাজ্যের মহিলারা। জুন-জুলাইতে মাসের প্রথম দিকেই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা পেয়ে গিয়েছিলেন। কিন্তু এবার এখনও ভাতার টাকা দেওয়া শুরু হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বৈঠক সোমে | Annapurna Yojana

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণার ৩ হাজার টাকা ঢুকতে থাকবে। আপাতত সকলের নজর সেদিকে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা।

আবেদনকারীদের সমস্ত চিন্তা দূর করতে আগামী ১০ অগাস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানাতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। আগামীকালের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর থাকবে আবেদনকারীদের।

মুখ্যমন্ত্রী বলেছেন, “এটা সরকারি টাকা, তাই সমস্ত নিয়ম মেনেই তা প্রদান করা হবে।” মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা এই মাসের ১৭ অগাস্ট থেকে ৩ হাজার টাকা করে ভেরিফায়েড লোকেদের…মহিলাদের অ্যাকাউন্টে পাঠাব। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া ১০ তারিখ সোমবার বলে দেব। ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে। সরকারি টাকা। নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে।’

Annapurna Yojana

আরও পড়ুন: তুমুল ঝড়-বৃষ্টি থেকে বজ্রপাত! আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর জানুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ অগাস্টের মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।