বাংলা হান্ট ডেস্কঃ বিয়ে করলেই ৫ লাখ টাকা দেবে সরকার! তবে সব নবদম্পতি এই টাকা পাবেন না। এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ করলেই আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিমের (Ambedkar Social Integration Scheme) সুবিধা পাওয়া যায়। সেই শর্তগুলি কী কী, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন জেনে নিন।
নবদম্পতিদের জন্য বাম্পার প্রকল্প | (Government Scheme)
আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিমের মাধ্যমে নবদম্পতিরা ৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। জানা গিয়েছে, দেশ জুড়ে ভিনজাতের মধ্যে ভেদাভেদ দূর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ড. আম্বেদকর ফাউন্ডেশনের অধীন সরকার এই প্রকল্প চালায়।
আরও পড়ুনঃ আরও ৫ বছর বাড়বে শিক্ষকদের চাকরিজীবন? অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট
আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিম অনেক আগেই চালু হয়েছিল। কোনও যুগল প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হলে এই প্রকল্পের সুবিধা পান। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ দেশের একাধিক রাজ্যে এই প্রকল্প চালু রয়েছে। নানা রাজ্যে এই প্রকল্পের অধীন ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা অবধি দেওয়া হয়।
জানা গিয়েছে, শুধুমাত্র ভিন জাতে বিয়ে করলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়। শর্ত হল, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অথবা স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় যুগলকে বিয়ে করতে হবে। পাশাপাশি বিয়ের এক বছরের মধ্যে এই প্রকল্পে আবেদন সারতে হবে। এক বছরের বেশি হয়ে গেলে আর প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

এছাড়া আরেকটি শর্ত হল, আবেদনকারী নবদম্পতির মধ্যে একজনকে তফশিলি জাতির হতেই হবে এবং অপরজনকে জেনারেল অথবা ভিনজাতের হতে হবে। দু’জন যদি একই জাতের হন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
জানা গিয়েছে, আম্বেদকর সোশ্যাল ইন্টিগ্রেশন স্কিমের বিষয়ে সরকারি পোর্টালে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সেখানেই আবেদনপত্র জমা দিতে পারবেন ইচ্ছুক নবদম্পতিরা।













