Durga Puja 2026 Live Updates

আগেও লেগেছে পরকীয়ার কালি, বাঙালি নায়িকার সঙ্গে জড়ানোয় বিয়ে ভাঙতে বসেছিল গোবিন্দার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে পরকীয়ার ঘটনার কোনো কমতি নেই। ইদানিং পরকীয়া আর বিচ্ছেদের গুঞ্জনের জেরে চর্চায় রয়েছেন অভিনেতা গোবিন্দা (Govinda)। তবে এর আগেও তাঁর জীবনে দেখা দিয়েছে এমন বিতর্ক। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও তিনি প্রেমে পড়েছিলেন অপর এক বাঙালি বলিউড অভিনেত্রীর। সে খবর ছড়িয়ে পড়ায় আগেও একবার সংসার ভাঙতে বসেছিল গোবিন্দার (Govinda)। কে ছিলেন সেই অভিনেত্রী?

গোবিন্দার (Govinda) সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল এই অভিনেত্রীর

নব্বইয়ের দশকে বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন গোবিন্দা (Govinda)। হিরো নাম্বার ওয়ানের নায়িকা হয়েছেন অনেকেই। কিন্তু তাঁর নাম জড়িয়েছিল সহ অভিনেত্রী রানি মুখার্জির সঙ্গে। সে সময় গোবিন্দা (Govinda) বলিউডের সুপারহিট নায়ক হলেও রানি সবে শুরু করেছেন কেরিয়ার। তবে দ্রুত সবার নজর কেড়ে নিয়েছিলেন রানি।

Govinda was accused of having an affair

কীভাবে শুরু হয় ঘনিষ্ঠতা: ‘হদ কর দি আপনে’ ছবিতে গোবিন্দার (Govinda) সঙ্গে জুটি বেঁধে ছিলেন তিনি। সুইজারল্যান্ড সহ বিদেশের বেশ কিছু লোকেশনে শুটিং হয়েছিল ছবিটির। বলিউডের অন্দরে গুঞ্জন শোনা যায়, শুটিংয়ের ফাঁকেই নাকি গাঢ় হয়েছিল দুজনের সম্পর্ক। প্রায়ই নাকি তাঁদের একসঙ্গে বসে হাসিমজা করতে দেখা যেত। ক্রমে আরো ঘনিষ্ঠ হয়ে ওঠেন গোবিন্দা (Govinda) এবং রানি। এমনকি মুম্বই ফিরেও তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বহাল তবিয়তে।

  আরও পড়ুন : সেদ্ধ করতে গিয়েই ডিম ফেটে চৌচির? এই টিপস মানলে আর হবে না সমস্যা

হাতেনাতে ধরা পড়েন গোবিন্দা: শোনা যায়, প্রায়ই নাকি সময়ে অসময়ে রানির বাড়িতে গিয়ে উপস্থিত হতেন গোবিন্দা (Govinda)। অভিনেত্রীকে বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি উপহারও দিয়েছিলেন তিনি। এমনকি শোনা যায়, একবার নাকি রাত পোশাকে রানির বাড়ি থেকে বেরোতে গিয়ে পাপারাৎজির চোখে পড়েন গোবিন্দা। এদিকে অভিনেতার স্ত্রী সুনীতা সবটাই জানতে পারেন সংবাদ মাধ্যমের দৌলতে। তারপরেই নাকি পরকীয়ায় লাগাম টানেন গোবিন্দা (Govinda)।

আরও পড়ুন : ‘গোবিন্দা যা করছে…’, বিচ্ছেদ কি আসন্ন? কলকাতায় এসে মুখ খুললেন সুনীতা

অন্যদিকে পরবর্তীকালে রানিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী উত্তর দিয়েছিলেন, গোবিন্দার সঙ্গে যে অভিনেত্রীই দু তিনটি ছবিতে কাজ করেছেন তাঁর সঙ্গেই এমন গুঞ্জন রটেছে। তাঁর আগে রবীনা, করিশ্মা, প্রীতির মতো অভিনেত্রীদের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল বলে মন্তব্য করেছিলেন রানি। গোবিন্দাকে ভালো বন্ধু বলেই দাবি করেছিলেন তিনি।