ফ্রি বাস পরিষেবায় বড় আপডেট, মহিলাদের জন্য জারি হল বিশেষ গাইডলাইন

Published on:

Published on:

Govt Buses zero fare tickets on free bus services learn the new rules
Follow

বাংলা হান্ট ডেস্ক: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত নিয়ে গাইডলাইন তৈরি করে ফেলেছে রাজ্যের নতুন সরকার। আপাতত সরকারিভাবে সেই গাইডলাইন প্রকাশ না করা হলো পরিবহন দফতরের তরপেট থেকে জানা গিয়েছে, আগামী একজন থেকে সরকারি বাসে (Govt Buses) মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বলে একটি বিধি তৈরি করা হয়েছে। এতে মহিলারা কি কি সুবিধা পাবেন তা আজকে প্রতিবেদনে আলোচনা করা হল।

ফ্রি বাস পরিষেবায় ০ টাকার টিকিট, জানুন নতুন নিয়ম (Govt Buses)

প্রাথমিকভাবে মহিলা যাত্রীদের দেওয়া হবে শূন্য মূল্যের টিকিট। পরিবর্তে বিশেষ কার্ড চালু করারও পরিকল্পনা রয়েছে পরিবহন দফতরের। আর পুরো বিষয়টি যাতে ঠিকঠাক ভাবে হয়, সেই জন্য ১ জুনের আগেই চালক ও কন্ডাক্টরদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে (Govt Buses)।

Govt Buses zero fare tickets on free bus services learn the new rules

আরও পড়ুন: উত্তর ভারত থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরও সহজ, শুরু অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা

মহিলাদের এই পরিষেবা পাওয়ার জন্য তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পাশাপাশি সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে। এছাড়াও পরিবহন দফতরের সূত্রের খবর, যে মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াতের পরিষেবা পাওয়ার যোগ্য, তাঁদের বাসে উঠলেই সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

সেইসঙ্গে ওই মহিলা যাত্রীদের শূন্য টাকার টিকিট দেওয়া হবে। সেই টিকিট অশোক স্তম্ভের ছবি এবং পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকবে।সরকারি বাস পরিষেবাকে কীভাবে ভালো করা যায়, তা নিয়েও পরিবহণ দফতরে আলোচনা চলছে।

সূত্রের খবর, রাজ্য আপাতত সরকারি বাসের সংখ্যা ২,৫০০-র কম। অকেজো হয়ে পড়ে আছে অনেক বাস। সেই আবহে বৈদ্যুতিক বাসের সংখ্যা বৃদ্ধির উপরে জোর দেওয়া হচ্ছে। সেজন্য টেন্ডার প্রক্রিয়া শুরুর তোড়জোড় করা হচ্ছে বলে সূত্রের খবর (Govt Buses)।