বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাসের শুরুতেই জানা যাচ্ছে জুলাই মাসে জাতীয় জিএসটি সংগ্রহের হার (GST Collection Rate) এক লাফে ১০.১ শতাংশ বেড়ে হয়েছে ১,৪৪,৬৯৫ কোটি টাকা। একইসাথে আমদানি-সংক্রান্ত কর সহ সামগ্রিক মোট জিএসটি সংগ্রহের হার ১৫.৪% বৃদ্ধি পেয়ে হয়েছে ২,১১,২০৫ কোটি টাকা। ফলে রাজ্যের কোষাগারে আরও কিছুটা বেশি অর্থের আগমন হয়েছে।
GST Collection হারে ব্যাপক বৃদ্ধি
সরকারি পরিসংখ্যানের হিসাব বলছে, মে মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে পরপর দু’মাসে রাজ্যের GST সংগ্রহের হার বেড়েছে। মাসিক সরকারি জিএসটি রাজস্ব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে গত বছরের জুলাই মাসের তুলনায় এই বছরের জুলাই মাসে জিএসটি আদায় ২% বৃদ্ধি পেয়ে হয়েছে ৫,৫৬৪ কোটি টাকা। এমনকি ২০২৬ সালের জুনের তুলনায় রাজ্যের সংগ্রহ ৯.৫% বৃদ্ধি পেয়েছে।
জুলাই মাসে পশ্চিমবঙ্গের GST সংগ্রহ সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে ঠিকই তবে তা জাতীয় গড়ের তুলনায় বেশ কম। তবে পশ্চিমবঙ্গে বৃদ্ধির হার কম হলেও বাংলায় বিজেপি সরকার আসার পর থেকেই কিন্তু পোয়া বারো রাজ্যবাসীর।
আরও পড়ুনঃ ‘মিড-ডে-মিলের কোনো রাঁধুনির কাজ যাবে না’, ইসকনের অনুষ্ঠান মঞ্চ থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলাকে অতিরিক্ত ৭৮৬৬ কোটি দিল কেন্দ্র
প্রসঙ্গত ইতিপূর্বে একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিরূদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে গলা ফাটিয়েছে রাজ্যের প্রাক্তন সরকার। আর এবার দেশের অন্যান্য রাজ্যের মত বাংলার GST সংগ্রহের হার সামান্য বাড়তেই পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি আনতে নির্দিষ্ট সময়ের আগেই অতিরিক্ত ৭,৮৬৬ কোটি টাকা কর বণ্টনের অর্থ দিয়ে দিল কেন্দ্র সরকার।
সূত্রের খবর বাংলা ছাড়াও দেশের অন্যান্য রাজ্যগুলির জন্যও এই খাতে মোট ১,০৯,০১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবারই অন্যান্য রাজ্যের জন্যও অর্থ ছেড়েছে কেন্দ্র। উল্লেখ্য প্রত্যেক মাসের ১০ তারিখেই এই কর বণ্টন করা হয়। কিন্তু এবার রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করতে সময়ের আগেই টাকা বণ্টন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলির উন্নয়নমূলক ও মূলধনী প্রকল্পের দ্রুত এগিয়ে নিয়ে যেতেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।













