বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও পাওয়া যায়, যেখানে দাবি করা হয়, অ্যালকোহল কম পরিমাণে খেলে লিভারের কোনও ক্ষতি হয় না। অনেক সময় এও শোনা যায়, অ্যালকোহলের ধরন বিশেষে লিভারের ক্ষতি পৃথক হয়। এটা কি সত্যি? না অ্যালকোহল মাত্রই শরীরের বড় ক্ষতি (Health)।
অ্যালকোহল নিয়ে বড় সতর্কবার্তা চিকিৎসকের (Health)
সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এমনই দাবি করেছেন আমেরিকার জর্জিয়ার সাভানার এই চিকিৎসক। ২৫ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত লন্ডন প্রশ্ন তুলেছেন, পরিমিত মদ্যপান স্বাস্থ্যের জন্য উপকারী—দীর্ঘদিনের এই ধারণা কতটা যুক্তিসঙ্গত। চিকিৎসক লন্ডনের ব্যাখ্যা, অ্যালকোহল শরীরে প্রবেশ করার পর যকৃতে তা ভেঙে প্রথমে অ্যাসিট্যালডিহাইড এবং পরে অ্যাসিটেটে পরিণত হয়। তাঁর মতে, অ্যাসিট্যালডিহাইড একটি বিষাক্ত পদার্থ, যা কোষের ডিএনএ-র ক্ষতি করতে পারে এবং সেই ক্ষতি মেরামতের প্রক্রিয়াতেও বাধা দেয় (Health)।

আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনের স্টপেজ-সহ বাড়াতে হবে লোকালের সংখ্যা, দাবিতে সরব যাত্রীরা
দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গিয়েছিল, পরিমিত মদ্যপান করেন এমন ব্যক্তিরা কখনও কখনও মদ্যপান করেন না এমন ব্যক্তিদের তুলনায় বেশি দিন বাঁচেন। সেই থেকেই ধারণা তৈরি হয়েছিল, অল্প পরিমাণে মদ্যপান হয়তো স্বাস্থ্যের পক্ষে উপকারী।
অ্যালকোহল কী ভাবে শরীরে প্রক্রিয়াজাত হয়, তা বোঝার জন্য জিনগত পার্থক্য নিয়েও গবেষণা হয়েছে। চিকিৎসক লন্ডনের দাবি, এই গবেষণাগুলিতে পরিমিত মদ্যপানের কোনও সুরক্ষামূলক প্রভাবের প্রমাণ মেলেনি।
চিকিৎসক লন্ডন স্পষ্ট করেছেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য কারও ব্যক্তিগত পছন্দের বিচার করা নয়, বরং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য তুলে ধরা। তাঁর মতে, অ্যালকোহল যত কম পান করা হবে, সংশ্লিষ্ট ঝুঁকিও তত কমবে। একেবারেই মদ্যপান না করলে ঝুঁকি সবচেয়ে কম থাকে (Health)।














