বাংলা হান্ট ডেস্ক: পাতা এক চিমটি নুর না হলে কি আপনার খাবারও ঠিকঠাক করে জমে না। অথবা একটু চড়ানো দিয়ে রান্না না করলে পরে তরকারিটা যেন ফিকে লাগে আপনার মুখে। এমনটা অভ্যেস যদি আপনার থেকে থাকে তাহলে নিঃশব্দে শরীরে মারাত্মক ক্ষতি হচ্ছে। আজকের প্রতিবেদনে রইল অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস থাকলে শরীরে ঠিক কি কি ধরনের সমস্যা দেখা যায় সে বিষয়ে বিস্তারিত তথ্য (Health Tips)।
রোজ পাতে নুন? শরীরে কী হচ্ছে জানেন (Health Tips)
১) নুন বেশি খেলে রক্তচাপ বা ব্লাড প্রেসার লাফিয়ে বাড়তে শুরু করে। আর এই উচ্চ রক্তচাপ কিন্তু হার্ট, ব্রেন কিংবা কিডনির মতো শরীরের প্রধান অঙ্গগুলোর সবচেয়ে বড় শত্রু (Health Tips)।
২) উচ্চ রক্তচাপের কারণে রক্তবাহিকাগুলো শক্ত ও মোটা হয়ে যায়, যা সরাসরি আমাদের হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

আরও পড়ুন: পুজোয় ১২ দিন বন্ধ রেশন দোকান, সপ্তমীর আগে রেশন তুলে নিন
৩)অতিরিক্ত সোডিয়ামের চাপ সামলাতে গিয়ে সবথেকে বেশি নাভিশ্বাস ওঠে কিডনির। রক্ত থেকে অতিরিক্ত নুনের সোডিয়াম ছেঁকে বের করতে কিডনিকে দ্বিগুণ পরিশ্রম করতে হয়।
৪) শরীরে অতিরিক্ত জল জমে হাত-পা ফোলা, চোখ-মুখ ফোলা লাগা এবং ত্বক ও চেহারার স্বাভাবিক জৌলুস এক লহমায় হারিয়ে যাওয়ার পেছনেও এই বেশি নুন খাওয়ার হাত রয়েছে।
৫) সুস্থ থাকতে সারাদিনে মোট নুন খাওয়ার পরিমাণ ৫ গ্রামের নিচে রাখতে হবে (Health Tips)।













