দূর হবে সমস্যা! রাজ্য সরকারি কর্মী-অবসরপ্রাপ্তদের DA-র জন্য চালু হল হেল্পডেস্ক

Published on:

Published on:

dearness allowance da(1)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে একধাক্কায় ২০% ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। অক্টোবর মাস থেকে বর্ধিত ৩৮% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া DA-র অংশও মেটাতে শুরু করেছে রাজ্য সরকার।

ডিএ-র জন্য খুলল হেল্পডেস্ক | Dearness Allowance

ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের বকেয়া থাকা ডিএ অ‍্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে বলে খবর (West Bengal Government DA)। রাজ্য সরকারের তরফে খবর, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তি বকেয়া মহার্ঘ ভাতা এবং বেতন কমিশনের টাকা আনুমানিক ৩ লক্ষ সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বকেয়া নিয়েই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য নয়া উদ্যোগ নিল সংগ্রামী যৌথ মঞ্চ।

সমাজমাধ্যমে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সার্বক্ষণিক সহায়তার জন্য হেল্প ডেস্ক বলে কয়েকটি
WhatsApp নম্বর শেয়ার করেছেন।
9734534068
7001961060
80017937889
9474305665
এই নম্বরগুলির পাশাপাশি sjmdahelpdesk@gmail.com
মেইল আইডি শেয়ার করে যৌথ মঞ্চের তরফে সরকারি কর্মীদের পাশে থাকার তাঁদের সমস্যা সমাধানে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

ভাস্কর ঘোষ লেখেন, “মহামান্য সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা আপাতত সরকারি কর্মচারীদের (কলকাতা কর্পোরেশন এরিয়ার ব্যাঙ্ক থেকে যাদের পেনশন হয় তাঁরা ,PWD ও সেচ দপ্তরের workcharge কর্মচারী, হোমগার্ড এবং সরকার পোষিত ক্ষেত্রের কর্মীরা পাননি) দেওয়া হয়েছে। কিন্তু সবাইকে ভুল হিসাব করে প্রাপ্যের থেকে অনেক কম টাকা মেটানো হয়েছে। যারা যারা মনে করছেন আপনাদের হিসাবে গোলমাল আছে তারা আমাদের দেওয়া হেল্পডেস্কে ফোন করে আপনাদের তথ্য দিন। এগুলো নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে সঠিব হিসাবে বকেয়া প্রদানের ব্যবস্থা নেবে সংগ্রামী যৌথ মঞ্চ।”

dearness allowance(211)

আরও পড়ুন: তেলের বাজারে বড় বদল, কলকাতা-সহ বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের নতুন দাম কত?

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনেকেরই ইতিমধ্যেই বকেয়া ডিএ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তবে কোন হিসেবে ডিএ দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই অভিযোগ করছেন, তাঁদের যে পরিমাণে বকেয়া পাওয়ার কথা তার থেকে অনেক কম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এই নিয়ে সমস্যা মেটাতে কর্মীদের জন্য বিশেষ হেল্পডেস্ক আনল সংগ্রামী যৌথ মঞ্চ।