ইলিশে ভরছে বাংলার নদী! গঙ্গা নয়, জেনে নিন কোন নদীতে মিলছে রুপোলি মাছ

Published on:

Published on:

Hilsa is being caught in this river of bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলেই আসল। আর এই সময় এক বুক আশা নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু জালে ওঠেনি কাঙ্খিত ইলিশ মাছ (Hilsa)। যার ফলে মন খারাপ ছিল মৎস্যজীবীদের।

বাংলার এই নদীতে মিলছে প্রচুর ইলিশ (Hilsa)

অবশেষে সেই মেঘের ঘনঘটা কাটিয়ে আশার আলো দেখছেন মৎস্যজীবীরা। সমুদ্রের পর এবার নদীতেও দেখা মিলেছে রূপলি শস্যের অর্থাৎ ইলিশ মাছের (Hilsa)। ভাগীরথী ও হুগলি নদীর অববাহিকায় ছোট মৎস্যজীবীদের জালে উঠেছে টাটকা এই মাছ।

Hilsa is being caught in this river of bengal

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান! নৈহাটি ঢোকার আগে ট্রেন দাঁড়ানোর সমস্যায় রেলের সমাধান

সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে বজবজের অছিপুর। সম্প্রতি সেখানকার মৎস্যজীবীরাও গঙ্গায় জাল ফেলে ইলিশের সন্ধান পেয়েছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডিম পাড়ার তাগিদেই সমুদ্রের নোনা জল ছেড়ে মিষ্টি জলের নদীর দিকে মুখ বাড়ায় ইলিশ।

তাই সমুদ্র পেরিয়ে সেই মাছই ভাগীরথী হয়ে ঢুকে পড়ছে গঙ্গায়। এক সময় হুগলি নদী হয়ে ফরাক্কা পর্যন্ত মিলত এই মাছ। মাঝের কয়েক বছর সেই ধারাবাহিকতায় ভাঁটা পড়লেও, এ বার বর্ষার শুরু থেকেই নদীপথে ইলিশের দেখা মেলায় নতুন করে আশার আলো দেখছেন মৎস্যজীবীরা।

পাশাপাশি সাগর, কাকদ্বীপ ও পাথরপ্রতিমার নদীমোহনা থেকেও ইলিশ মিলছে। তবে নদী থেকে পাওয়া মাছের পরিমাণ বেশ কম। ফলে শুধুমাত্র নদীর ইলিশ দিয়ে বাজারের বিশাল চাহিদা মেটানো সম্ভব নয় (Hilsa)।