বাংলাহান্ট ডেস্ক: ভারতের টু-হুইলার বাজারে এমন কিছু মোটরসাইকেল রয়েছে যেগুলো বছরের পর বছর ধরে মানুষের কাছে নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে। আর সেই তালিকার অন্যতম এক জনপ্রিয় নাম হল হন্ডা ইউনিকর্ন (Honda Unicorn)। যারা নতুন একটি কমিউটার বাইক কেনার পরিকল্পনা করছেন কম সাশ্রয়ে দারুণ পারফরমেন্সের জন্য এই বাইকটিএকেবারে উপযুক্ত। কেউ যদি ইন্সটলমেন্টে কিনতে চান বাইকটি তাহলেও দারুণ অফার পাবেন। মাসিক EMI কত জানলে তো চমকে উঠবেন। সাশ্রয়ী দাম, কম মেইনটেন্যান্স এবং দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের কারণে বহু ক্রেতার কাছে এটি ভরসার নাম।
iPhone-এর থেকে কম দামে মিলবে হন্ডা ইউনিকর্ন বাইক (Honda Unicorn)
পন্ডার এই বাইকটি ১৫০-২০০ সিসি কমিউটার সেগমেন্টে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে। অফিস যাতায়াত শুরু করে প্রতিদিনের শহুরে চলাচল বা নিয়মিত ব্যবহারের জন্য এই বাইকটি অনেকেই বেছে নেন। বিশেষ করে কম মেইনটেন্যান্স খরচ এবং দীর্ঘ স্থিতিশীল পারফরম্যান্স দেওয়ার ক্ষমতার জন্য বাজারে এর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে বাড়ছে সঙ্কট! ভারতের চিন্তা কমিয়ে রাশিয়া থেকে আসছে বিপুল তেল
হন্ডা ইউনিকর্নের এক্স-শোরুমে বর্তমান দাম প্রায় ১,১২,৮৯২ টাকা। যা তুলনামূলকভাবে সাশ্রয়ী দাম হওয়ায় এই বাইকটির জনপ্রিয়তার অন্যতম বড় কারণ হিসেবে মনে করা হয়। যারা প্রথমবারের মতো বাইক কিনছেন চান বা একটি নির্ভরযোগ্য কমিউটার মোটরসাইকেল খুঁজছেন, তাদের জন্য এটি একেবারে আকর্ষণীয় বিকল্প। এই বাইকটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও উপযুক্ত করে তোলে এর আরামদায়ক সিটিং পজিশন, মসৃণ ইঞ্জিন এবং স্থিতিশীল রাইডিং অভিজ্ঞতা।
গত বছর মডেলটিতে আরও নতুন কিছু ফিচার যুক্ত করে আরও আধুনিকভাবে আপডেট করা হয়েছ। নতুন এই সংস্করণে রয়েছে LED হেডলাইট এবং পুরোপুরি ডিজিটাল ইন্সট্রুমেনট ক্লাস্টার, যা একজন রাইডারের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি আরও সহজভাবে দেখার সুবিধা করে দেয়। এই আপডেটের ফলে বাইকটির প্রিমিয়াম অনুভূতি আরও বেড়েছে এবং আধুনিক প্রযুক্তির দিক থেকেও এটি আগের চেয়ে বেশি ব্যবহারিক হয়ে উঠেছে।

আরও পড়ুন: আরও উন্নত দিল্লি মেট্রো, দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে
এখন অনেকেই ব্য়াঙ্ক বা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে ঋণ নিয়ে বাইক কেনেন। তাই সেক্ষেত্রে মাসিক EMI-র হিসাব জানাও গুরুত্বপূর্ণ। যদি এক্স-শোরুম দামের ১০০ শতাংশ ঋণ নেওয়া হয় এবং সুদের হার ৯ শতাংশ ধরা হয়, তবে ১২ মাসের ঋণ মেয়াদে মাসিক EMI প্রায় ৯,৮৭৩ টাকা এবং মোট সুদ প্রায় ৫,৫৭৯ টাকা হতে পারে। অন্যদিকে ২৪ মাসের ঋণ মেয়াদে মাসিক EMI কমে প্রায় ৫,১৫৭ টাকা হলেও মোট সুদ বেড়ে প্রায় ১০,৮৮৭ টাকা দিতে হতে পারে। ফলে কম সময়ে ঋণ শোধ করলে মাসিক কিস্তি বেশি হলেও মোট সুদের বোঝা তুলনামূলকভাবে কিছুটা কম থাকে।












