T20 বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ঝটকা দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া! মিলল বড় আপডেট

Published on:

Published on:

How is Team India prepared before the IND vs PAK match?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচটি সম্পন্ন হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। যেখানে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। এই ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা হবে। সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের চোখ থাকবে এই ম্যাচটির দিকে। এমতাবস্থায়, পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য টিম ইন্ডিয়া যে সম্পূর্ণরূপে প্রস্তুত সেই আপডেট এবার সামনে এসেছে। মূলত, দলের তারকা ব্যাটার তিলক ভার্মা এই রুদ্ধশ্বাস ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি প্রকাশ করেছেন।

T20 বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান (IND vs PAK):

কী জানিয়েছেন তিলক: উল্লেখ্য যে, নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন তিলক ভার্মা। সেই সময়ে, এক প্রশ্নের জবাবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের চলমান প্রস্তুতি সম্পর্কে জানান। তিলক ভার্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন এই ম্যাচটি পাকিস্তান বয়কটের সিদ্ধান্ত নেয় এবং ম্যাচটিতে ঘিরে সংশয় তৈরি হয়েছিল সেই সময়ে কী পাকিস্তানের কথা মাথায় রেখে দল প্রস্তুতি নিচ্ছিল?

How is Team India prepared before the IND vs PAK match?

প্রতিটি দলের পারফরম্যান্সের ওপর নজর: এমতাবস্থায়, ভারতের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে খেলতে প্রস্তুত। মাত্র ২ দিন আগে জানতে পেরেছি যে আমরা খেলব। কিন্তু, আমরা খেলার জন্য ইতিমধ্যেই প্রস্তুত এবং এখনও প্রস্তুতি নিচ্ছি।’ তিলক ভার্মা আরও বলেন যে, ‘আমরা কেবল পাকিস্তান নয়, বরং সমস্ত দলের পারফরম্যান্সের ওপর নজর রাখছি। তারা কেমন খেলছে তার ওপর আমাদের নজর রয়েছে।’

আরও পড়ুন: ‘আমি দেশের জন্যে…’, ২০২৭-এর ODI বিশ্বকাপে খেলার প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া রোহিতের, খুশি অনুরাগীরা

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে প্রস্তুত টিম ইন্ডিয়া: তিলক ব্যাখ্যা করেছেন যে, ‘দলের ব্যাটাররা পাকিস্তান এবং অন্যান্য দলের বোলারদের ওপর নজর রাখছেন। এদিকে, আমাদের বোলাররা তাদের ব্যাটারদের পারফরম্যান্স প্রত্যক্ষ করছেন। প্রস্তুতি পুরোদমে চলছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার জন্য প্রস্তুত।’

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক শর্মা! খেলবেন IND vs NAM ম্যাচ?

T20-তে পাকিস্তানের বিরুদ্ধে তিলক ভার্মার পারফরম্যান্স: আপাতত, নামিবিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। এদিকে, তিলক ভার্মা টিম ইন্ডিয়ার একজন শক্তিশালী খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। তিনি তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। তিলক ভার্মা পাকিস্তানের বিরুদ্ধে ৩ টি T20 আন্তর্জাতিক ম্যাচে ১৩০ রান করেছেন। যার মধ্যে তাঁর সেরা স্কোর অপরাজিত ৬৯। এছাড়াও, তিনি ৩ টি উইকেটও নিয়েছেন।