বাংলাহান্ট ডেস্ক : মাংস খেতে পছন্দ করলেও রান্না করতে গিয়ে গলদঘর্ম হন অনেকেই। রবিবার আলু দিয়ে খাসির মাংসের (Recipe) পাতলা ঝোল বা কষা মাটন অনেকেরই প্রিয়। তবে খাসির মাংস রান্না করতে গেলে তা আগে ঠিক ভাবে সেদ্ধ করা প্রয়োজন।
প্রেশার কুকারে সেদ্ধ করতে হয় খাসির মাংস (Recipe)
খাসির মাংস তুলনায় অনেকটাই শক্ত, তাই অনেকেই প্রেশার কুকারে সেদ্ধ করে থাকেন মাংস। এতে মাংস যেমন ভালো সেদ্ধ হয়, তেমনই রান্নায় সময়ও কম লাগে। কিন্তু মাটন রান্না করার সময় ঠিক কতগুলি সিটি দেওয়া উচিত প্রেশার কুকারে তা বুঝতে পারেন না কেউ কেউ।

ঠিক সেদ্ধ না হলে রান্না নষ্ট: কুকারে সিটি বেশি পড়লে মাংস সেদ্ধ বেশি হয়ে যায়, আবার কম সিটি দিলে সেদ্ধ কম হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর মাটন সেদ্ধ না হলে রান্নাটাই নষ্ট হয়। মাটন ঠিকঠাক সেদ্ধ হওয়ার জন্য ঠিক কতগুলি সিটি দিতে হবে?
আরও পড়ুন : সর্ষে বাটতে গিয়ে তেতো হয়ে যায়? মাথায় রাখুন এই টিপস
কতগুলি সিটি প্রয়োজন: খাসির মাংস (Recipe) সুসিদ্ধ ভাবে রান্না করাও একটা কৌশল। মাংস গলে যাবে না, অথচ ছিবড়ে হয়েও থাকবে না, এমন ভাবে মাংস সেদ্ধ করতে হবে মাটনের ক্ষেত্রে। খাসির মাংসের ক্ষেত্রে প্রেশার কুকারে ৫-৬ টি সিটি দিলেই যথেষ্ট।
আরও পড়ুন : টানা বৃষ্টিতে ভাসবে কলকাতা, বড় দুর্যোগের সতর্কতা, কেমন থাকবে কালকের আবহাওয়া?
৫-৬ টি সিটি দিলেই মাটন একদম সুসিদ্ধ হবে। প্রথমে কড়াইতে বেশ করে কষিয়ে তারপর প্রেশার কুকারে ৫-৬ টি সিটি দিলেই মাংস খেতে সুস্বাদু হবে।













