বাংলা হান্ট ডেস্কঃ মনরেগা বা ১০০ দিনের কাজের জায়গায় বাংলায় চালু হয়েছে কেন্দ্রের ভিবি জি রাম জি প্রকল্প (VB-G RAM G Scheme)। এর মাধ্যমে ১২৫ দিনের কাজ পাওয়া যায়। ইতিমধ্যেই জেলার জব কার্ডধারীদের এই প্রকল্পের (Central Government Scheme) মাধ্যমে কাজ দেওয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভিবি জি রাম জি প্রকল্পে কী কী নথি লাগছে, কীভাবে আবেদন করতে হচ্ছে জেনে নিন।
ভিবি জি রাম জি প্রকল্পে আবেদন পদ্ধতি | (VB-G RAM G Scheme)
মালদহ জেলায় কেন্দ্রের ভিবি জি রাম জি প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এর মাধ্যমে বৃক্ষরোপণ, পুকুর সংস্কার, রাস্তাঘাট নির্মাণ সহ প্রায় ৩৭৫ ধরণের কাজের সুযোগ পাওয়া যাচ্ছে। গাজোল, ইংরেজবাজার, হবিবপুর, পুরাতন মালদহ সহ জেলার নানা ব্লকের পঞ্চায়েত এলাকায় গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

মালদহের অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার বলেন, ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ কাজ পেতে শুরু করেছেন। নতুন প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা ১০০ দিনের জায়গায় ১২৫ দিনের কাজ পাবেন। জেলায় প্রায় ৯ লক্ষের বেশি জব কার্ডধারী রয়েছেন। ধাপে ধাপে তাঁদের কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের পর সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ পাত্রীর সঙ্গে দুবাই যোগের গুঞ্জন! দেবাংশু ভট্টাচার্যের হবু স্ত্রী কে? জানুন পরিচয়
এই বিষয়ে এক শ্রমিক বলেন, আগে বছরে ১০০ দিনের কাজ হত। পারিশ্রমিকও কম ছিল। এখন বছরে ১২৫ দিনের কাজ পাওয়া যাবে। পারিশ্রমিকও অনেকটা বেড়েছে। কাজের জন্য আর বাইরে যেতে হবে না। বাড়ির কাছেই কাজ পাওয়া যাবে। খুব ভালোলাগছে।
এদিকে প্রশাসন সূত্রে খবর, ভিবি জি রাম জি প্রকল্পের মাধ্যমে ১২৫ দিনের কাজ পেতে আগ্রহী জব কার্ডধারীদের স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। আধার কার্ডে সঠিক নামের জব কার্ডধারী শ্রমিকরা ই-কেওয়াইসির মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করিয়ে ১২৫ দিনের কাজের সুযোগ পাবেন। পুরনো জব কার্ডধারীদের পাশাপাশি নতুন জব কার্ডধারীরাও কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পাবেন।
অন্যদিকে সম্প্রতি রাজ্যে ভিবি জি রাম জি প্রকল্পে আনস্কিলড জবের সঙ্গে যুক্ত শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানো নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের দৈনিক নূন্যতম মজুরি বাড়িয়ে ৪০০ টাকা করার পক্ষে সওয়াল করেছেন তিনি।












