বাংলাহান্ট ডেস্ক : অনলাইন লেনদেনের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন ইউপিআই (UPI)। কিন্তু এবার ইউপিআইতে অনলাইন লেনদেনেও বসছে চার্জ। ১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি লেনদেনে বসবে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। ২০০০ টাকার বেশি লেনদেনে লাগু হবে ০.০৪ শতাংশ এমডিআর। কিন্তু এই এমডিআর নিয়ে এখনও রয়েছে সংশয়। কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ?
কীভাবে হবে ইউপিআই (UPI) এমডিআর এর হিসেব
এমডিআর দেওয়ার ভয়ে অনেকে ভাবছেন ২০০০ টাকার নীচেই লেনদেন করবেন। কিন্তু কারোর কেনাকাটায় ৮০০০ টাকা বিল হলে যদি ২০০০ টাকা করে ধাপে ধাপে পেমেন্ট করতে বলা হয় তবে কি এড়ানো যাবে এমডিআর? তবে জানিয়ে রাখি, এমডিআর লাগু হবে শুধুমাত্র পার্সন টু মার্চেন্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। পার্সন টু পার্সন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউপিআই বিনামূল্যেই ব্যবহার করা যাবে।

কোন ক্ষেত্রে বসবে চার্জ: কোনও আত্মীয় বা বন্ধুকে যদি ইউপিআই এর মাধ্যমে ৫ হাজার টাকার বেশিও পাঠান, তাহলেও তাতে কোনও অতিরিক্ত চার্জ বসবে না। এই এমডিআর বসবে দোকান থেকে জিনিস কেনার সময়। তবে সেখানেও এমডিআর চার্জ দিতে হবে না ক্রেতাকে। ওই চার্জ দেবে ব্যবসায়ী। কিন্তু ৮০০০ টাকার বিল হলে কি ২০০০ টাকা করে চার ধাপে দেওয়া যাবে?
আরও পড়ুন : SIR নিয়ে মতবিরোধের অভিযোগেই তুঙ্গে বিতর্ক! চিঠি, ফর্ম ৬, ECINet নিয়ে মুখ খুলল কমিশন
বুঝে নিন হিসেব: জানিয়ে রাখি, এমডিআর (UPI) এর হিসাব হবে প্রতিটি ট্রানজ্যাকশনের উপরে ভিত্তি করে। এর ফলে চারবারে ২ হাজার টাকা করে ৮ হাজার টাকা দেওয়া হলে তা এমডিআর চার্জের সীমার নীচেই থাকছে। তবে একবারে ৮ হাজার টাকা দিলে বসবে এমডিআর চার্জ। ব্যাঙ্ক ক্রমাগত কাস্টমারদের ট্রানজ্যাকশনের উপরে নজর রাখে। ফলত একই অঙ্কের টাকা কোনও ব্যবসায়ীকে পরপর পাঠানো হলে ব্যাঙ্কিং সিস্টেমে তা অস্বাভাবিক বলে চিহ্নিত হবে।
আরও পড়ুন : SIR নিয়ে মতবিরোধের অভিযোগেই তুঙ্গে বিতর্ক! চিঠি, ফর্ম ৬, ECINet নিয়ে মুখ খুলল কমিশন
ব্যাঙ্কের অটোমেটেড সিকিউরিটি সিস্টেম অতিরিক্ত যাচাই শুরু করতে পারে। এতে সীমিত সময়ের জন্য ব্লক হয়ে যেতে পারে ট্রানজ্যাকশন। পাশাপাশি প্রত্যেক ব্যাঙ্কেই গ্রাহকদের ডেইলি ট্রানজ্যাকশন লিমিট থাকে। বারবার পেমেন্ট করলে দ্রুত শেষ হয়ে যেতে পারে সেই লিমিট।













