বাংলাহান্ট ডেস্ক : প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আপডেট থাকতে হবে মোবাইল নম্বর। এ বিষয়ে অনেক দিন থেকেই সতর্ক করছে প্রশাসন। পাশাপাশি প্যানের সঙ্গে আধার সংযুক্ত থাকাও জরুরি। তবে অনেকেরই প্যান কার্ডে মোবাইল নম্বর বদল করার প্রয়োজন হয়। যাদের পুরনো মোবাইল নম্বর আর সক্রিয় নেই বা ভুল নম্বর দিয়ে ফেলেছিলেন, সেটা এখন বদলাতে চান, তারা সহজেই মোবাইল নম্বর বদলে ফেলতে পারবেন প্যান কার্ডে।
প্যান কার্ডে (Pan Card) মোবাইল নম্বর বদলাবেন কীভাবে?
প্যান কার্ডে মোবাইল নম্বর বদলানোর জন্য কোথাও ছোটাছুটির দরকার নেই। বাড়িতে বসে অনলাইনেই বদলে ফেলা যাবে মোবাইল নম্বর। এর জন্য প্রথমে এনএসডিএল এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডেটা’ অপশনটি বেছে নিতে হবে। এরপর সিলেক্ট করতে হবে আবেদনকারীর ধরন। এরপর প্যান নম্বর ও অন্যান্য তথ্য দিতে হবে।

অনলাইনেই পরিবর্তন নম্বর: ফর্ম (Pan Card) জমা দেওয়ার পর একটি টোকেন নম্বর পাওয়া যাবে। সেটি রেখে দিতে হবে যত্ন করে। এরপর যোগাযোগ সংক্রান্ত তথ্যের অংশে গিয়ে সেখানে মোবাইল নম্বর দিতে হবে। এরপর সংশোধনের ঘরে গিয়ে টিক মার্ক করতে হবে। এরপর মোবাইল নম্বর বদলানোর জন্য নির্ধারিত ফি দিতে হবে।
আরও পড়ুন : সোনালি রঙ দেখেই কিনে ফেলেছেন, আদৌ আমটা খাঁটি তো? বুঝবেন কীভাবে?
কী কী নথি প্রয়োজন: এরপর আধার ওটিপির মাধ্যমে করতে হবে ই সাইন। সেটা হয়ে গেলেই আবেদন জমা পড়ে যাবে। এই সময়ে যে নম্বরটি পাওয়া যাবে সেটি দিয়েই পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে।
আরও পড়ুন : ‘মনরেগা’র জব কার্ড হোল্ডারদের জন্য বড় আপডেট, এখন থেকে বাধ্যতামূলক ‘এই’ কাজ, কড়া নির্দেশ প্রশাসনের
প্যান কার্ডে মোবাইল নম্বর বদলানোর জন্য কিছু নথি প্রয়োজন হবে। প্যান কার্ডের কপি, ঠিকানার প্রমাণপত্র এবং আধার কার্ড দরকার হবে। এছাড়াও লাগবে অ্যাকনলেজমেন্ট ফর্মে সই।













