খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো? বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জুন মাস থেকেই রাজ্যে চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। নতুন প্রকল্পের জন্য খোলা হয়েছে নতুন পোর্টাল। জানা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম নথিভুক্ত ছিল তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। কিন্তু স্বয়ংক্রিয় ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য নাম নথিভুক্ত হয়েছে কিনা বুঝবেন কীভাবে?

এভাবে চেক করুন অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) স্ট্যাটাস

উল্লেখ্য, অনলাইনেও অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যায়। এর জন্য প্রথমে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য বেছে নিতে হবে। এরপর Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এতে https://socialsecurity.wb.gov.in/login পেজ আসবে। এরপর Track Application Status এ ক্লিক করতে হবে।

How to check status of Annapurna Bhandar

অনলাইন চেক করার পদ্ধতি: সেখানে নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা চেক করে নেওয়া যাবে। Track Application Status এ ক্লিক করলে Search Using অপশন পাওয়া যাবে। এখানে সিলেক্ট করে ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যেকোনো অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : ‘বিশ্ব রগড়ানি দিবস…’, ভোট পরবর্তী হিংসায় ‘উসকানি’র অভিযোগে পরমব্রতর বিরুদ্ধে FIR হাইকোর্টের আইনজীবীর

জুন থেকে করা যাবে আবেদন: এরপর Enter Value তে ওই নম্বরটি (Annapurna Bhandar) দিতে হবে এবং ক্যাপচা দিয়ে সার্চ করতে হবে। উল্লেখ্য, পোর্টালটির ব্যাক এন্ডের কাজ এখনও চলছে। তবে আগামী ৫-১০ দিনের মধ্যে পোর্টালটি ঠিকভাবে কাজ করবে।

আরও পড়ুন : ব্যাকফুটে জি বাংলা, ঝোড়ো ব্যাটিং বিদ্যা ব্যানার্জী-পরশুরামের, শীর্ষস্থান গেল কার দখলে?

আগামী ১ লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা স্বয়ংক্রিয় ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম নথিভুক্ত হয়ে যাবে। আর যারা নতুন করে আবেদন করতে চান তারা ১ জুন করতে পারবেন।