বাংলাহান্ট ডেস্ক : ভারতের অন্যতম বৃহৎ গণপরিবহন হল রেলওয়ে (Indian Railways)। প্রতিদিন বহু মানুষ বিভিন্ন প্রয়োজনে ট্রেনে সফর করে থাকেন। বিশেষ করে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ট্রেনে সফর পছন্দ করেন। কারণ এটি তুলনামূলক সহজ এবং সাশ্রয়ী। ফলত বিভিন্ন ছুটির মরশুমে ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে। এই ভিড়ের মধ্যে টিকিট পাওয়াও দুষ্কর হয়ে ওঠে মাঝেমধ্যে।
কারা পাবেন ট্রেনের (Indian Railways) লোয়ার বার্থ
অনেক সময়ই আপার বার্থ পাওয়ার কারণে সমস্যায় পড়তে হয় মহিলা, বয়স্ক যাত্রী এবং অন্তঃসত্ত্বাদের। সেকথা মাথায় রেখেই কিছু বিশেষ নিয়ম চালু করা হয়েছে সরকারের তরফে, যাতে যাত্রীরা সহজে লোয়ার বার্থ পেতে পারেন। রেলের নিয়মানুযায়ী, ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৪৫ বছর বা তার বেশি বয়সের মহিলাদের লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করা হয়। তবে তা আসন খালি থাকলে তবেই।

কী বলছে রেলের নিয়ম: রেলের টিকিট সংরক্ষণ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে লোয়ার বার্থের জন্য অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করে যাত্রীদের। এছাড়া অন্তঃসত্ত্বা মহিলাদের যাতে সফরের সময় কোনোরকম অসুবিধা না হয় তার জন্য লোয়ার বার্থ দেওয়ারই নিয়ম রয়েছে। সম্প্রতি রেলমন্ত্রকের (Indian Railways) তরফে জানানো হয়েছে, এই বিশেষ শ্রেণির যাত্রীদের জন্য প্রতি কামরায় নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত থাকে।
আরও পড়ুন : বহুতলের ছাদ থেকে পড়ে ‘রহস্যমৃত্যু’ পরিচালক অনীক দত্তের, থমথমে টলিউড
কত সংখ্যক বার্থ নির্দিষ্ট: স্লিপার ক্লাসে সাধারণত ৬-৭ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। থার্ড এসিতে ৪-৫ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে এবং সেকেন্ড এসিতে ৩-৪ টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। যদিও ট্রেন এবং কামরার উপরে ভিত্তি করে এই সংখ্যা কিছুটা বদলাতে পারে।
আরও পড়ুন : ‘তৃণমূলপন্থী’ নন বলে দাবি করেছিলেন, এবার FIR দায়ের কবীর সুমনের বিরুদ্ধে
ট্রেন ছাড়ার পর কোনও লোয়ার বার্থ খালি থাকলে অগ্রাধিকারের ভিত্তিতে টিটিই সেই আসন দিতে পারেন প্রবীণ নাগরিক, বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী বা অন্তঃসত্ত্বা মহিলাদের। রেলের এই সুবিধা পেতে টিকিট কাটার সময় বয়স সঠিক ভাবে উল্লেখ করতে হবে।













