বাংলাহান্ট ডেস্ক : জুলাই মাস থেকেই রাজ্যে চালু হয়ে যাবে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Card)। ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, কেন্দ্রের এই প্রকল্পটি এবার চালু হবে রাজ্যেও। আপাতত চলছে রেজিস্ট্রেশন, তথ্য নথিভুক্ত করণের কাজ। এমনকি গত চার দিনের জনকল্যাণ শিবিরেও হয়েছে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ।
আয়ুষ্মান কার্ড (Ayushman Card) ডাউনলোড করুন অনলাইনে
বহু মানুষই ভিড় করেছিলেন জনকল্যাণ শিবিরে। তবে অনেকে মিসও করে গিয়েছেন সুযোগ। তাঁরা কি আর আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না? চিন্তা নেই, জনকল্যাণ শিবিরে যেতে না পারলেও বাড়িতে বসে অনলাইনেও করে নিতে পারবেন ফর্ম ফিল আপ।

ডাউনলোড করার পদ্ধতি: হাতে মিনিট পাঁচেক সময় আছে? স্মার্টফোন আর আধার কার্ড ব্যবহার করে ঘরে বসেই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে ফেলতে পারবেন। এর জন্য প্রথমে মোবাইলে আয়ুষ্মান যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘বেনিফিশিয়ারি’ হিসেবে লগইন করে দিতে হবে মোবাইল নম্বর। এরপর ওটিপির মাধ্যমে সম্পন্ন হবে ভেরিফিকেশন। এরপরেই স্কিম এবং রাজ্যের সঙ্গে যুক্ত তথ্য পূরণ করতে হবে, যার পরে তৈরি হবে প্রোফাইল।
আরও পড়ুন : শনিবারে নিরামিষ, গাছপাঁঠা দিয়েই হোক জামাই আপ্যায়ন, রইল দারুণ রেসিপি
কী কী নথি লাগবে: এরপর ‘সার্চ বাই’ অপশনে গিয়ে আধার নম্বর, ফ্যামিলি আইডি, রেশন কার্ড নম্বর দিতে হবে। এই স্কিমের জন্য যোগ্যতা প্রমাণ হলে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পরিবারের যে সদস্যের কার্ড ডাউনলোড করবেন তার নামের পাশে থাকা ‘অ্যাকশন’ (Ayushman Card) বা ‘ডাউনলোড’ বাটন টিপুন। এরপর ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করলে ডিজিটাল আয়ুষ্মান কার্ড স্ক্রিনে দেখা যাবে। পিডিএফ ফরম্যাটে তা ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে।
আরও পড়ুন : প্রায় ২ বছরের পথচলায় ইতি, জি বাংলার সিরিয়াল বন্ধে আবেগঘন নায়িকা
আয়ুষ্মান ভারতের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকলেই এই পদ্ধতিতে সহজে ই কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আয়ুষ্মান কার্ড থাকলে প্রকল্পের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।













