বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) দূরপাল্লার ট্রেনগুলিতে খাবারের ব্যবস্থা করে আইআরসিটিসি। ট্রেনের সঙ্গেই থাকা প্যান্ট্রি কারে তৈরি হয় গরম গরম খাবার, যা যাত্রীদের অর্ডার মতো পৌঁছে দেওয়া হয় তাদের সিটে। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নানান ধরণের খাবার ব্যবস্থা করে থাকে আইআরসিটিসি। তবে জানেন কি, ট্রেনে বিনামূল্যেও আপনি পেতে পারেন গরম গরম খাবার। রেলের এই নিয়মটা কিন্তু জানে না অনেকেই।
বিনামূল্যে ট্রেনে (Indian Railways) খাবার মেলে কীভাবে?
কিছু প্রিমিয়াম ট্রেনের যাত্রীদের জন্যই রয়েছে এই ব্যবস্থা। রেল সূত্রে খবর, রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো প্রিমিয়াম ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে বেশি দেরি করলে যাত্রীদের বিনামূল্যে খাবার সহ অন্যান্য সুবিধা দেওয়া হয়। এই ট্রেনগুলি যদি নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টা বা তার বেশি লেটে চলে তবে যাত্রীদের কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই খাবার দেওয়া হয়।

কী বলছে রেলের নিয়ম: আইআরসিটিসির নিয়ম অনুযায়ী, যাত্রার সময়ের উপর নির্ভর করে যাত্রীদের চা, কফি, বিস্কুট ও অন্যান্য হালকা স্ন্যাক্স দেওয়া হতে পারে। খাবার পরিবেশনের ক্ষেত্রে দেরি হলে যাত্রীদের দুপুরের বা রাতের খাবারও দেওয়া হতে পারে। উল্লেখ্য, যেসব ট্রেনে টিকিটের সঙ্গে খাবার আগে থেকেই অন্তর্ভুক্ত থাকে সেই সব ট্রেনেই এই সুবিধা প্রযোজ্য।
আরও পড়ুন : ইলিশের মুড়ো নাকি লেজা, কোনটায় বেশি পুষ্টিগুণ?
মেলে টাকা রিফান্ড: রেলের (Indian Railways) নিয়ম বলছে, ট্রেন যদি ৩ ঘন্টা বা তার বেশি লেট করে তবে যাত্রীরা টিকিট বাতিল করে পুরো ভাড়া ফেরত নিতে পারে। অনলাইনে টিকিট কাটলে নিয়ম মেনেই রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন : গাছপাকা নাকি কার্বাইডে পাকানো, হাতে ধরে রসালো আম চিনবেন কীকরে?
যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই নানান ব্যবস্থা করে থাকে ভারতীয় রেল। বিভিন্ন বড় স্টেশনে ওয়েটিং রুম, বসার ব্যবস্থা থেকে আরও নানান সুযোগ সুবিধা রয়েছে।













