ইলিশের নামে ঢেলা মাছ গছিয়ে দেয়নি তো বাজারে? পার্থক্য করবেন কীকরে?

Published on:

Published on:

Hilsa Fish at dirt-cheap prices which markets have it
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা বিদায় নিলেও বাঙালির ইলিশ (Hilsa) রসনা কিন্তু এখনও শেষ হয়নি। পুজোর মুখেই ইলিশের চাহিদা বাড়ে আরও। কিন্তু ইলিশের সঙ্গে সঙ্গে অন্য মাছও কিন্তু বিকোচ্ছে ইলিশের নামে। অনেক অসাধু ব্যবসায়ী ইলিশের নাম করে ক্রেতার হাতে ধরিয়ে দিচ্ছে ঢেলা মাছ।

ইলিশের (Hilsa) সঙ্গে ঢেলা মাছের পার্থক্য

এই মাছ দুটি দেখতে কিছুটা এক হলেও স্বাদে একেবারেই আলাদা। কিন্তু অনেক সময় ক্রেতারা ভুল করে ইলিশের বদলে ঢেলা মাছ কিনে বাড়ি নিয়ে চলে আসেন। কী করে ফারাক করবেন দুটো মাছের মধ্যে?

How to identify dhela fish and hilsa

ইলিশের গড়ন আলাদা: ইলিশের শরীরের দু পাশ হয় চ্যাপ্টা। পেটের দিকে ধারালো কাঁটাযুক্ত আঁশগুলি সহজেই চোখে পড়ে। রূপোলি আঁশে ঢাকা থাকে ইলিশের শরীর। এই মাছের মাথা হয় তুলনামূলক ছোট এবং শরীর তুলনায় লম্বাটে।

আরও পড়ুন : এই বড় সমস্যার সমাধান করার জন্য এবার গম্ভীরদের কড়া পদক্ষেপ নিতে হুঁশিয়ারি BCCI-এর

ঢেলা মাছের মুখ আলাদা: অন্যদিকে ঢেলা মাছের মুখ ও মাথার গঠন আবার ইলিশের (Hilsa) থেকে অন্যরকম। ইলিশের শরীরে উজ্জ্বল রূপোলি আভা বেশি দেখা যায়। টাটকা ইলিশের শরীর শক্ত হয়। বরফের ইলিশ বাসি হওয়ায় তা নরম হয়ে যেতে পারে।

আরও পড়ুন : রোজ খালি পেটে কাঁচা রসুন খাচ্ছেন? শরীরে কী কী ঘটছে জানেন?

বেশ কিছু মাছের সঙ্গে গড়নের দিক দিয়ে ইলিশের মিল থাকলেও স্বাদের দিক দিয়ে ইলিশই সেরা। বাজারে গিয়ে মাছ কেনার সময় চোখ কান খোলা রাখলেই সঠিক ইলিশ কিনে আনা যায়।