১ কাপ চাল দিলে ডাল কতটা? ‘পারফেক্ট’ খিচুড়ি বানানোর এটাই সিক্রেট টিপস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষার প্রবেশ এখনও না ঘটলেও আষাঢ় কিন্তু পড়ে গিয়েছে। আর বৃষ্টির মরশুম শুরু হলেই মনটা আপনা থেকেই ‘খিচুড়ি খিচুড়ি’ (Recipe) করে ওঠে। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর সঙ্গে অমলেট বা ইলিশ মাছ ভাজা, দুপুরের খাবার একদম জমে ক্ষীর। বাঙালির রসনা তৃপ্তিতে খিচুড়ি কিন্তু বহুদিনের সঙ্গী।

খিচুড়ি (Recipe) পারফেক্ট করবেন কীভাবে?

নিরামিষ হোক বা আমিষ, খিচুড়ি অনেকেরই প্রিয়। বেশি কিছু রান্নার ঝক্কি পোহাতে না চাইলেও অনেকে চালে ডালে খিচুড়ি চাপিয়ে দেন। তবে রান্না সহজ হলেও পারফেক্ট খিচুড়ি বানানো কিন্তু অত সোজা নয়। খিচুড়ি তখনই সুস্বাদু হবে যখন চাল ডাল জলের পরিমাণ থাকবে সঠিক।

How to make perfect khichuri recipe

কোন চাল ব্যবহার করবেন: খিচুড়িতে মোটা বা পুরনো চাল ব্যবহার না করাই ভালো। এতে স্বাদ ভালো হবে না। লম্বা দানার চাল যেমন বাসমতী চাল ব্যবহার করলে খিচুড়ির স্বাদ ভালো হবে। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে গন্ধও যেমন দুর্দান্ত হয়, খেতেও তেমনই লোভনীয় হয়।

আরও পড়ুন : জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের ফর্ম তুলবেন? এই ‘শর্ত’ পূরণ না করলে হবে না আবেদন

খিচুড়িতে মেশান সবজি: খিচুড়িতে (Recipe) আলু, বাঁধাকপি, মটরশুঁটির মতো সবজি দিতে পারেন। এতে টেক্সচার ভালো হবে, স্বাদও বাড়বে। তবে সবজি আগে ভালো করে ভেজে নিতে হবে। এবার আসা যাক ফোরনে। খিচুড়িতে দিন জিরে, হিং আর ঘি এর ফোরন। তাতে স্বাদই বদলে যাবে। মুসুর ডালের খিচুড়ি বানালে তাতে দিতে পারেন পেঁয়াজ রসুন।

আরও পড়ুন : মোদী বাংলায় আসতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা, অপেক্ষার অবসান ঘটিয়ে এল বড় ঘোষণা

খিচুড়ি ভালো করতে হলে চাল ডালের মাপ ঠিক রাখতে হবে। চাল ১ কাপ দিলে ডালও ১ কাপ বা বড়জোড় ২ কাপ দিতে পারেন। দু রকম ডাল মিশিয়েও রান্না করা যায়। মুগ, মুসুর ডাল মিশিয়ে করলে খিচুড়ির স্বাদ বাড়ে। খিচুড়িতে যতটা চাল দেবেন তার তিনগুণ পরিমাণ জল দিতে হবে। তবেই একেবারে পারফেক্ট হবে খিচুড়ি।