বাইরে চকচকে, ভেতরে থিকথিকে পোকা! আসল নকলের ভিড়ে খাঁটি বেগুন চিনবেন কীকরে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সবজি পাতি থেকে মাছ মাংস, ভেজাল এখন সবেতেই। তাই বাজারে গিয়ে জিনিসপত্র দরদাম করার সময় চোখ কান খোলা রাখাই ভালো। ধরুন আপনি বাজারে গেলেন বেগুন (Brinjal) কিনতে। বাজারে গিয়ে চকচকে বেগুন দেখেই যদি হাত বাড়ান তবে ভুল করবেন। চকচকে মানেই যে সেটা ভালো হবে তার কোনও মানে নেই। কীভাবে চিনবেন তাহলে সঠিক বেগুন?

তাজা বেগুন (Brinjal) বুঝবেন কীকরে

বিশেষজ্ঞদের মতে, তাজা বেগুনের খোসা হবে মসৃণ, বোঁটা সবুজ। বেগুনের আকারের তুলনায় ওজন হওয়া উচিত মাঝারি। হালকা চাপ দিলে বেগুন আগের অবস্থায় ফিরে আসলে বুঝতে হবে বেগুনটি তাজা। আকারের তুলনায় হাতে ভারী মনে হওয়া উচিত বেগুন। তবে বেগুনের গায়ে আঠালো আবরণ থাকলে সতর্ক হন।

How to pick fresh brinjal in market

এড়িয়ে চলুন এমন বেগুন: দৃশ্যমান পচন, দুর্গন্ধযুক্ত বা ছত্রাক ধরা বেগুন এড়িয়ে চলুন। বেগুনের গায়ে ছোট ছোট ছিদ্র বা দাগ থাকলে ভেতরে পোকা থাকতে পারে। বেগুন বেশি চকচকে মানেই তা ভালো হবে এমনটা নাও হতে পারে। আবার বাইরে চকচকে মানেই যে রাসায়নিক দেওয়া হয়েছে তারও কোনও মানে নেই।

আরও পড়ুন : ‘ভ্যানিশ কুমার চোর, ভ্যানিশ কুমার ডাকত’, অবিলম্বে পদত্যাগ চেয়ে আন্দোলনের ডাক মমতার

বেগুনেও মিশছে ভেজাল: বিশেষজ্ঞরা বলছেন, বেগুনের ভেতরে পোকা যদি জীবিত থাকে, তবে হতে পারে বেগুনটি (Brinjal) বিষ দ্বারা প্রভাবিত হয়নি। তবে বেগুন বাইরে থেকে চকচকে করে তুলতে এর বাইরের আবরণে মোম, তেল বা মোমের প্রলেপ দেওয়া হয়। এমনকি রঙ আরও গাঢ় করতে রঙ বা রাসায়নিকও স্প্রে করা হয়ে থাকে।

আরও পড়ুন : নিরামিষের দিনেও ভূরিভোজ, কষিয়ে রাঁধুন মুগ পটল, ঘিয়ের গন্ধেই উঠে যাবে ভাত

যদিও বেগুন চকচকে মানেই যে ভেজাল যুক্ত বা রাসায়নিক ভাবে প্রক্রিয়াজাত হবে তার কোনও মানে নেই। বেগুন কেনার সময় শুধু রঙ নয়, সার্বিকভাবে অবস্থা বিবেচনা করে কিনুন।