এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে পেনশন, অনলাইনে কীভাবে জমা দেবেন লাইফ সার্টিফিকেট?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পেনশনভোগী বয়োজ্যেষ্ঠদের জন্য লাইফ সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই জমা করতে হয় এই সার্টিফিকেট। নয়তো আটকে যেতে পারে পেনশন (Pension)। বর্তমানে আধুনিক পদ্ধতিতে ডিজিটাল ভাবেও জমা করা যায় লাইফ সার্টিফিকেট। আগে ব্যাঙ্কে বা সরকারি অফিসে গিয়ে জমা করতে হত লাইফ সার্টিফিকেট। তবে এখন ঘরে বসেই অনলাইনে জমা দেওয়া যায় সার্টিফিকেট।

কীভাবে পেনশনের (Pension) জন্য জমা করবেন লাইফ সার্টিফিকেট

অনলাইনে কীভাবে জমা করা যায় সার্টিফিকেট? এর জন্য স্মার্টফোন বা কম্পিউটারে থাকতে হবে ইন্টারনেট। এরপর গুগল প্লে স্টোর থেকে ‘Jeevan Pramaan’ নামে সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড হলে সেখানে দিতে হবে নিজের আধার নম্বর। পাশাপাশি পেনশন বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে করতে হবে ফর্ম ফিল আপ।

How to submit life certificate digitally for pension

দিতে হবে ওটিপি: এই প্রক্রিয়া শেষ হলে মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেটি নির্দিষ্ট বক্সে লিখে ভেরিফাই করতে হবে। এরপরেই আসবে ফেস অথেনটিকেশনের অপশন। সেখানে টাচ করলে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা খুলে যাবে। সেখানে নিজের মুখ দেখালেই এই প্রক্রিয়া শেষ।

আরও পড়ুন : আমেরিকার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ফের হরমুজ অবরোধ ইরানের! বাড়ছে চিন্তা

প্রতি বছর দিতে হয় সার্টিফিকেট: সমস্ত তথ্য সঠিক ভাবে আপলোড করার পর সাবমিট বাটনে (Pension) ক্লিক করতে হবে। এরপরেই জমা হয়ে যাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। নাহলে বন্ধ হয়ে যাবে পেনশন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় Tesla Model Y L লঞ্চ হতে চলেছে ভারতে! চমকে দেবে দুর্ধর্ষ সব ফিচার্স

উল্লেখ্য, তথ্য বলছে ২০২৫-২৬ অর্থবর্ষে ৮০ বছরের বেশি বয়সের প্রায় ১৪ লক্ষ মানুষ ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। গত বছরের তুলনায় এ বছরে বেড়েছে এই সংখ্যা।