বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কের নানা কাজে এটি দরকার হয়। সেই কারণে এই নথি সবসময় আপ টু ডেট রাখা উচিত। বিশেষত ঠিকানা বদলালে আধার কার্ডেও তা আপডেট (Aadhaar Card Address Update) করে নেওয়া উচিত। কীভাবে এই কাজ করতে হয়, এর জন্য কী কী নথি লাগে জেনে নিন।
আধার কার্ডে ঠিকানা বদলের পদ্ধতি | (Aadhaar Card)
আধার কার্ডে ঠিকানা বদলের ক্ষেত্রে কোনও সীমা নেই। যতবার প্রয়োজন এই তথ্য আপডেট করা যায়। আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই জানাচ্ছে, প্রয়োজন অনুসারে যতবার খুশি আধারের ঠিকানা বদলানো যায়। তবে এর জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্ট সঙ্গে রাখা উচিত।
আরও পড়ুনঃ ‘বাংলার অনেক সর্বনাশ করেছে, চাই দলটা চিরতরে উঠে যাক’! তৃণমূলের প্রতীক ইস্যুতে বিস্ফোরক দিলীপ
আধার কার্ডের ঠিকানা বদলাতে গেলে আবেদনকারীর ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্কের পাসবই, ইলেকট্রিক বিল (তিন মাসের মধ্যে ইস্যু করা), টেলিফোন বিল (তিন মাসের মধ্যে ইস্যু করা), জলের বিল (তিন মাসের মধ্যে ইস্যু করা), রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট, ছবি যুক্ত কোনও সরকারি আইডি কার্ডের মতো নথিগুলি প্রয়োজন হয়।
বাড়ি বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আধার কার্ডের ঠিকানা বদলানো সম্ভব। এর জন্য প্রথমে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/hi -এ যেতে হবে। সেখানে লগ ইন অপশনে গিয়ে নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে। তাহলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে সহজেই লগ ইন করা যাবে।

লগ ইন করার পর অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করতে হবে। সেখানে নিজের ঠিকানা লিখে প্রয়োজনীয় নথি জমা করতে হবে। এরপর নির্ধারিত ফি দিলেই আবেদন জমা পড়ে যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারী একটি ইউআরএন তথা আপডেট রিকোয়েস্ট নম্বর পাবেন। সেটি যত্ন করে রেখে দেওয়া উচিত। ভবিষ্যতে এটি দিয়ে আপডেটের স্ট্যাটাস দেখা যাবে।













