রেশন কার্ডে তথ্য ভুল, অফিসে ছুটতে হবে না, বাড়িতে বসেই করুন আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নাগরিকের কাছে রেশন খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। আধার, ভোটারের মতোই বিভিন্ন জরুরি কাজে প্রয়োজন হয় রেশন কার্ড (Ration Card)। এমনকি সরকারি নানান প্রকল্পেও জরুরি নথি হিসেবে প্রয়োজন হয় রেশন কার্ড। তবে রেশন কার্ডে কোনও তথ্য ভুল থাকলে হতে পারে বড়সড় সমস্যা। রেশন পেতে তো সমস্যা হতেই পারে, উপরন্তু কোনও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধাও হাতছাড়া হয়ে যেতে পারে।

রেশন কার্ডে (Ration Card) ভুল থাকলে কী করবেন?

রেশন কার্ডে কোনও তথ্য ভুল থাকলে তা সংশোধন করা অত্যন্ত জরুরি। কিন্তু তার জন্য কি দীর্ঘক্ষণ রেশন লাইনে দাঁড়িয়ে রেশন কার্ড আপডেট করতে হবে? নাকি অনলাইনে করারও কোনও উপায় আছে? জানিয়ে রাখি, অনলাইনেও রেশন কার্ড আপডেট করা যায়। কীভাবে, জানিয়ে দিই স্টেপ বাই স্টেপ গাইড।

How to update information in ration card

কোথায় করতে হবে ফর্ম পূরণ: অনলাইনে রেশন কার্ড আপডেট করতে হলে গ্রাহক যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটা হল https://food.wb.gov.in/। সেখানে ডাউনলোড করতে হবে ফর্ম ৫।

আরও পড়ুন : এবার এক ট্রেনেই বিরা থেকে চাকলা, বাস্তবিত হচ্ছে ১১.৩ কিমি দীর্ঘ রেল রুট

সঠিক ভাবে তথ্য পূরণ: ফর্ম ডাউনলোডের পর দরকারি তথ্য এবং নিজের নাম সঠিক ভাবে ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে জমা দিতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে ফর্ম (Ration Card)। তবে রাজ্যের রেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি ফর্মটি পাওয়া না যায় তবে রেশন অফিসে গিয়ে অফলাইনেও কাজটি সারা যাবে।

আরও পড়ুন : কাল থেকেই সরকারি বাসে যাতায়াত ফ্রি, কী কী নথি সঙ্গে রাখবেন?

রেশন কার্ডে ভুল তথ্য আপডেট করতে হলে একটি ফর্ম পূরণ করতে হবে। জরুরি তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। ওই নথিগুলি স্ক্যান করে জমা দিতে হবে। এর মধ্যে ঠিকানার প্রমাণপত্র, বিদ্যুতের বিল থেকে জলের বিল থাকতে পারে। এছাড়া আধার কার্ড এবং প্যান কার্ডও দরকার হতে পারে। জন্ম তারিখের ক্ষেত্রে ফর্ম পূরণ করার জন্য মি সেবা অফিসের ওয়েবসাইটে যেতে হবে।