বঁটি লাগবে না, এক চামচ ভিনিগার দিয়েই ছাড়িয়ে ফেলুন মাছের আঁশ

Published on:

Published on:

Hilsa Fish buyers are now keeping a close watch on market prices
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির ভাতের পাতে মাছ থাকবে না তা হতেই পারে না। মাছের বৈচিত্র্যও দেখার মতো। রোজের রুই কাতলার পাশাপাশি অনুষ্ঠান বাড়িতে মেনুতে থাকে ইলিশ, ভেটকি, চিংড়ির মতো মাছ। তবে মাছ খেতে ভালো লাগলেও আঁশ ছাড়ানো (Fish Cleaning) রীতিমতো ঝামেলার। অনেক সময়ই বাজার থেকে মাছের আঁশ ছাড়িয়ে দেওয়া হয় না। ছোট ছোট মাছ হলে তো কথাই নেই। আঁশ ছাড়াতেই সময় চলে যায়।

মাছের আঁশ (Fish Cleaning) ছাড়াবেন কীভাবে

বঁটি দিয়ে আঁশ ছাড়াতে ভয় পান অনেকেই। সময়ও অনেকটাই লেগে যায় এতে। তাহলে উপায় কী? বাজার থেকে মাছের আঁশ ছাড়িয়ে না দিলে নিজেই কিছু ঘরোয়া টোটকা মেনে ছাড়িয়ে ফেলুন মাছের আঁশ। সময়ও কম লাগবে অনেকটাই।

How to use vinegar for fish cleaning

লাগবে সামান্য ভিনিগার: বঁটি লাগবে না। ঘরে ভিনিগার থাকলে তা দিয়েই ছাড়িয়ে ফেলা যাবে মাছের আঁশ। এর জন্য একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে সামান্য ভিনিগার দিন। এবার এই মিশ্রণের মধ্যে ৫ থেকে ১৫ মিনিট পর্যন্ত মাছ ডুবিয়ে রেখে দিন।

আরও পড়ুন : উৎসবের বুকিংয়ে মারাত্মক চাহিদা, কীভাবে পাবেন কনফার্ম টিকিট? ফলো করুন এই কয়েকটি ধাপ

কীভাবে ব্যবহার করবেন: ভিনিগার সরাসরিও ঘষতে পারেন মাছের গায়ে। এতে মাছের যে হড়হড়ে ভাব সেটা চলে গিয়ে আঁশ (Fish Cleaning) আলাদা হয়ে আসবে। এবার একটি চামচ নিয়ে আঁশের উলটো দিকে চালালেই আঁশগুলি সহজে উঠে আসবে। ভিনিগার যদি না থাকে তবে নুন, লেবু দেওয়া জলেও কিছুক্ষণ মাছ ডুবিয়ে রাখতে পারেন। এতেও আঁশ নরম হয়ে আসবে।

আরও পড়ুন : রেস্তোরাঁয় বাসি-পচা খাবার, বাড়িতে আনা দুধ ভালো তো? যাচাই করুন এভাবে

আঁশ নরম হয়ে আসলেই ছুরি বা চামচ দিয়ে সহজেই সেগুলো তুলে নিতে পারবেন। এভাবে বাড়িতে সহজেই মাছের আঁশ ছাড়িয়ে নেওয়া যাবে।