বাংলা হান্ট ডেস্ক: নতুন গাড়ি কেনা সবসময় একটা স্বপ্নপূরণের মতো। এমতাবস্থায়, আপনিও যদি এই পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। কারণ, বর্তমান প্রতিবেদনে আমরা হুন্ডাইয়ের (Hyundai) এমন একটি জনপ্রিয় SUV-র প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি জুলাই মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে। মূলত, হুন্ডাই ক্রেটা (Hyundai Creta) দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারের অন্যতম জনপ্রিয় কমপ্যাক্ট SUV হিসাবে বিবেচিত হয়। প্রায়শই এটি নিজস্ব সেগমেন্টের সর্বাধিক বিক্রিত গাড়ি হিসাবেও পরিগণিত হয়। যদিও সাম্প্রতিক মাসগুলিতে এই SUV-র বিক্রিতে সামান্য হ্রাস দেখা গেছে। তবুও এটি তার সেগমেন্টে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এদিকে, গ্রাহকদের আকৃষ্ট করতে হুন্ডাই জুলাই (July 2026) মাসে একটি বড় অফার চালু করেছে। যার মাধ্যমে ক্রেটার ওপর ১ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।
Hyundai-র এই জনপ্রিয় গাড়িতে মিলছে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড়:
জানিয়ে রাখি যে, পেট্রোল ভেরিয়েন্টের ওপর এই ছাড় সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। যেখানে ডিজেল ভেরিয়েন্টে প্রায় ১০,০০০ টাকার সুবিধা পাওয়া যাচ্ছে। অনুমান করা হচ্ছে, এই মাসে হুন্ডাইয়ের দেওয়া যেকোনও মডেলের ওপর এটিই সবচেয়ে বড় ছাড়। উল্লেখ্য যে, সংস্থাটি সম্প্রতি ক্রেটার দাম সামান্য বাড়িয়েছে। যা প্রায় ১.০৮ শতাংশ বা প্রায় ১২,৮০০ টাকা। কোম্পানিটি N8 DCT ভেরিয়েন্টটিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বাজারে ক্রেটা সরাসরি মারুতি গ্র্যান্ড ভিটারা, কিয়া সেলটস এবং হোন্ডা এলিভেটের মতো SUV-গুলির সঙ্গে প্রতিযোগিতা করে।

৭ টি ভিন্ন ভেরিয়েন্ট: ফিচার এবং ডিজাইনের দিক থেকে হুন্ডাই ক্রেটা ৭ টি ভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়। সেগুলি হল E, EX, S, S(O), SX, SX Tech, এবং SX(O)। বেস ভেরিয়েন্ট E, ডিজাইনের দিক থেকে দেখতে অন্যান্য মডেলগুলির মতোই। এই SUV-র সামনের অংশে একটি বড় গ্রিল রয়েছে। যার মাঝখানে হুন্ডাই লোগো বসানো আছে। E ভেরিয়েন্টে L-আকৃতির LED DRL-ও রয়েছে। যা উচ্চতর ভেরিয়েন্টগুলোর মতো সংযুক্ত নয়। হেডলাইট সেটআপে হ্যালোজেন লো-বিম এবং প্রোজেক্টর ইউনিটের সমন্বয় রয়েছে। অন্যদিকে হাই-বিমের জন্য একটি আলাদা রিফ্লেক্টর ইউনিট ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: আত্মনির্ভরতার নয়া নজির! লং-রেঞ্জ মিসাইল তৈরি করবে আদানি গ্রুপ, এই রাজ্যে ২,৫০০ কোটির বিনিয়োগ
সেফটি ফিচার্স: নিরাপত্তা ও আরামদায়ক বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে প্রত্যেক যাত্রীর জন্য ৩-পয়েন্ট সিট বেল্ট, পেছনের এসি ভেন্ট, অ্যাডজাস্টেবল হেডরেস্ট এবং আর্মরেস্ট রয়েছে। টপ ভেরিয়েন্টটিতে লেভেল-২ ADAS সহ ৭০ টিরও বেশি উন্নত সেফটি ফিচার্স রয়েছে। যা এই SUV-কে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে। ক্রেটার বেস মডেল পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনেই উপলব্ধ রয়েছে। ইঞ্জিন একটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ভারতীয় বাজারে এটি এমজি অ্যাস্টার, টয়োটা হাইব্রিডার, স্কোডা কুশাক, ভক্সওয়াগন টাইগান, সিট্রোয়েন সি৩ এয়ারক্রস এবং নতুন টাটা সিয়েরার মতো SUV-গুলির সঙ্গে প্রতিযোগিতা করে।
আরও পড়ুন: বাড়িতে সঞ্চিত সোনা করে দেবে মালামাল! কীভাবে মিলবে কেন্দ্রের গোল্ড মনিটাইজেশন স্কিমের সুবিধা?
এছাড়াও, ক্রেটার E ভেরিয়েন্টে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায় এমন ORVM-ও পাওয়া যায়। ইন্টেরিয়রের ক্ষেত্রে, ড্যাশবোর্ডের লেআউটটি মূলত বেস ভেরিয়েন্টের মতোই। তবে এতে কেবল কিছু বেসিক ফিচার রয়েছে। এদিকে, স্টিয়ারিং হুইলে অডিও কন্ট্রোল নেই। কারণ এতে ইনফোটেইনমেন্ট সিস্টেম নেই। তবে, ম্যানুয়াল এসি, সামনে ও পেছনে ইউএসবি পোর্ট, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং পাওয়ার উইন্ডোর মতো ফিচারগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, সেন্ট্রাল লকিং, রিমোট কী এবং ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল ORVM দেওয়া হয়েছে।













