বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI কর্তৃক শুক্রবার প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (India Forex Reserves) ৪.৮৮ বিলিয়ন ডলার বেড়ে ৭২৮.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৃহত্তম অংশ ফরেন কারেন্সি অ্যাসেট গত ২০ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ৫৬১ মিলিয়ন ডলার বেড়ে ৫৭৩.১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, এর মধ্যে ইউরো থেকে শুরু করে পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার মূল্য বৃদ্ধি বা হ্রাসের প্রভাবও অন্তর্ভুক্ত থাকে।
ভারতের (India Forex Reserves) বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি:
এদিকে, এই সময়ের মধ্যে, দেশের সোনার ভাণ্ডারের পরিমাণ ৪.১৪১ বিলিয়ন ডলার বেড়ে ১৩১.৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও, স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR ২৬ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৮৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) সঙ্গে ভা ওরতের রিজার্ভ পজিশনও ১৫৮ মিলিয়ন ডলার বেড়ে ৪.৮৭৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কেন এত গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি যে, যেকোনও দেশের জন্য, তার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ওই দেশের অর্থনৈতিক শক্তির একটি প্রধান সূচক হিসেবে বিবেচিত হয়। যেটি ওই দেশের অর্থনীতির শক্তি এবং কঠিন সময় মোকাবিলা করার প্রস্তুতি প্রকাশ করে। ভারতের ক্ষেত্রে যদি ডলারের বিপরীতে রুপির চাপ আসে, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক তার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার থেকে ডলার বিক্রি করতে পারে। এটি রুপির পতন রোধ করতে এবং স্থিতিশীল বিনিময় হার বজায় রাখতে সহায়তা করে।
আরও পড়ুন: দেশজুড়ে আদৌ ঘাটতি রয়েছে পেট্রোল-ডিজেলের? কী জানাল ভারত পেট্রোলিয়াম?
অনিশ্চিত সময়েও আত্মবিশ্বাসের লক্ষণ: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে রেকর্ড বৃদ্ধি ভারতীয় অর্থনীতির শক্তিশালী অবস্থানের প্রতিফলন।
আরও পড়ুন: রান্নাঘরেও যুদ্ধের প্রভাব? দাম বাড়ছে ভোজ্যতেলের, প্রতি লিটারে বৃদ্ধি কত টাকা?
যেটি এটাও প্রমাণ করে যে বিনিয়োগকারীদের ভারতের প্রতি আস্থা রয়েছে এবং দেশের অর্থনৈতিক নীতিগুলি ক্রমশ কার্যকর হিসেবে প্রমাণিত হচ্ছে। এত বড় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ভারতকে ভবিষ্যতের যেকোনও অর্থনৈতিক ধাক্কা বা বিশ্বব্যাপী সঙ্কটের জন্য আরও স্থিতিস্থাপক করে তোলে।












