‘মমতার জীবনের বড় রাজনৈতিক ব্লান্ডার’, রাজীব কুমার ইস্যুতে বিস্ফোরক হুমায়ুন কবীর

Published on:

Published on:

Humayun Kabir Slams Mamata Over Rajeev Kumar Rajya Sabha Nomination
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমারকে প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে রাজ্যসভার প্রার্থী করার সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সেই বিতর্কের মাঝেই এবার সরাসরি কড়া মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir)।

কী বললেন হুমায়ুন (Humayun Kabir)?

রাজীব কুমারকে রাজ্যসভার প্রার্থী করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি বলেন, রাজীব কুমারকে প্রার্থী করার সিদ্ধান্তের ফল শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোগ করতে হবে। হুমায়ুন কবীরের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অরাজনৈতিক ব্যক্তিত্বদের রাজ্যসভায় পাঠাচ্ছেন, তাতে দলের কোনও রাজনৈতিক লাভ হবে না। তিনি মনে করেন, রাজীব কুমারকে প্রার্থী করা আসলে তাঁকে পুরস্কৃত করারই সমান।

এই প্রসঙ্গেই হুমায়ুন (Humayun Kabir) সারদা কাণ্ডের কথাও উল্লেখ করেন। হুমায়ুন কবীর বলেন, “সুদীপ্ত সেনকে যখন লাদাখ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল, তখন রাজীব কুমার কী কী ভূমিকা নিয়েছিলেন, তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে দেখেছি এবং বুঝেছি। রাজীব কুমারকে প্রার্থী করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম বড় ব্লান্ডার হতে চলেছে।” তাঁর আরও দাবি, রাজনৈতিক দলের কর্মী বা যোগ্য প্রার্থীদের সুযোগ না দিয়ে কিছু মানুষকে উপঢৌকন দেওয়ার ফলে শেষ পর্যন্ত তা রাজনৈতিক ভুল হিসেবেই প্রমাণিত হতে পারে।

আরও পড়ুনঃ BLO-দের জন্য বড় ঘোষণা! নির্বাচনের কাজের ৬০০০ টাকা ঢুকছে ব্যাঙ্কে, জানুন কারা পাবেন

এদিকে বৃহস্পতিবার রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন রাজীব কুমার। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মাদার টেরিজার একটি বক্তব্যের উল্লেখ করেন। রাজীব কুমার বলেন, “মাদারের একটা কথা আছে, সেটা হল- আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে এমন কোনও দায়িত্ব দেবেন না, যা আমি সামলাতে পারব না। তিনি যেন আমাকে এতটা বিশ্বাস না করেন।”