বাংলা হান্ট ডেস্ক: ২০১৭ সালের আই সি এস সি দশম শ্রেণির বোর্ড পরীক্ষার দিনক্ষণ অবশেষে প্রকাশ করল কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনেস। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই পরীক্ষা। যা শেষ হবে ৩১ শে মার্চ (ICSE-ISC Exam)। পরীক্ষার্থীরা এবার বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ ও সময়সূচি এবং প্রশ্নপত্রের নির্ধারিত সময়সীমা জানতে পারবেন প্রকাশিত সূচি থেকে।
ICSE-ISC পরীক্ষার সূচি প্রকাশ বাংলায় পরীক্ষার্থী কত? (ICSE-ISC Exam)
কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনেস সুচি অনুযায়ী অধিকাংশ পরীক্ষায় শুরু হবে সকাল ১০:১৫ মিনিটে (ICSE-ISC Exam)। তাই কয়েকটি আর্ট বিষয়ে পরীক্ষা শুরু হবে সকাল ন’টা থেকে। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষার দিন নির্ধারিত সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে।
এবছর আই সি এস সি দশম শ্রেণীর পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। সকাল দশটা থেকে শুরু হবে প্রশ্নপত্র পড়ার সময়। উত্তর লেখা শুরু হবে সকাল ১০ঃ১৫ মিনিট থেকে। অন্যদিকে আইএসসি দ্বাদশ পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে যা চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: সার্থক খুনে চপস্টিক কীভাবে অস্ত্র হল? গড়িয়া-কাণ্ডে বাড়ছে রহস্য
তিন বছর আইসিএসসি পরীক্ষায় বসবে প্রায় ২.৭০ লক্ষ পড়ুয়ারা। অন্যদিকে ISC পরীক্ষায় অংশ নেবে ১ লক্ষ ১০ হাজার ২৫ জন পরীক্ষার্থী। ICSE মোট ৭৬ টি এবং আইএসসিতে মোট ৬০ টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। আইসিএসসি পরীক্ষার জন্য সারাদেশে ২৮৩৫ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
আই সি এস সি ও আইএসসি দুই পরীক্ষাতেই পরীক্ষার্থী সংখ্যান নিরিখে প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আইসিএসসি পরীক্ষায় এ রাজ্য থেকে বসবে ৪৬৫২১ জন পড়ুয়া। অন্যদিকে আইএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে অংশ নেবে ৩০২৩৫ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময় অন্তত ৩০ মিনিট আগে এই পরীক্ষা কেন্দ্র পৌঁছোতে হবে। সকাল ১০ঃ১৫ মিনিটে যে পরীক্ষাগুলো শুরু হবে সেগুলোর ক্ষেত্রে সকাল দশটা থেকে প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় দেওয়া হবে। নিয়মিত স্কুল যাতায়াতকারী পড়ুয়াদের স্কুলের পোশাক পড়ে পরীক্ষায় বুঝতে হবে।
পাশাপাশি CISCE র দেওয়া অ্যাডমিট কার্ড। নীল বা কালো পেন, পেন্সিল, স্কেল, রবার, শার্টনার ও প্রয়োজনীয় অংকন সামগ্রী ব্যবহার করা যাবে। অপরদিকে মোবাইল ফোন, কোন ডিজিটাল অর্থাৎ বৈদ্যুতিক যন্ত্র পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা কেন্দ্র ছাড়ার কোন অনুমতি নেই। পরীক্ষার সময় পরীক্ষার্থী ও পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকের সিসিটিভি নজরের আওতায় থাকবেন।
একনজরে দেখে নিন কিভাবে এই পরীক্ষায় সুচির ডাউনলোড করবেন?
পরীক্ষার্থীরা CISCE-র সরকারি ওয়েবসাইট থেকে পরীক্ষার সূচি ডাউনলোড করতে পারবেন। এরজন্য প্রথমে সরকারি ওয়েবসাইট cisce.org খুলতে হবে। তারপর ওয়েবসাইটের Examination বিভাগে যেতে হবে। ICSE Year 2027 Examination Timetable লিঙ্কে ক্লিক করতে হবে। প্রকাশিত PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে (ICSE-ISC Exam)।












