Durga Puja 2026 Live Updates

লটে নয়, ইলিশ দিয়ে বানান ঝুরো, কাঁটা বেছে কীভাবে বানাবেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছপ্রিয় বাঙালির পছন্দের তালিকায় মাছের অভাব নেই। তবে রুই, কাতলা, ভেটকি, চিংড়ির মধ্যে ইলিশ আলাদাই কদর পায় সবসময়। তবে ‘কুলীন’ ইলিশের (Recipe) সঙ্গে লটে মাছও কিন্তু অন্যতম প্রিয় মাছ বাঙালির। বিশেষ করে লটে মাছের ঝুরো বর্ষায় গরম ভাতে একেবারে জমে যায়। তবে জানলে অবাক হবেন, শুধু লটে নয়, ইলিশ মাছ দিয়েও হতে পারে ঝুরো।

ইলিশের ঝুরোর সহজ রেসিপি (Recipe)

লটে দিয়ে ঝুরো বানানো সহজ। কারণ তাতে একটিই বড় কাঁটা থাকে। সেই তুলনায় ইলিশ দিয়ে ঝুরো বানানো একটু কঠিন হলেও অসম্ভব কিন্তু নয়। ইলিশে ছোট বড় অসংখ্য কাঁটা রয়েছে। কীভাবে বানাবেন ইলিশের ঝুরো?

Ilisher jhuro easy recipe

ইলিশের ঝুরো বানানোর উপকরণ:

ইলিশের পেটি- ৫ টি

পেঁয়াজ- ১ টি

আদা রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা- ৪-৫ টি

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

শুকনো লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

আরও পড়ুন : ধীরে ধীরে স্বাদ হারাবে ইলিশ, কোন সময়ের ইলিশ হয় সবথেকে টেস্টি?

ইলিশের ঝুরোর প্রণালী: কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছগুলি হালকা ভেজে নিন। বড় ইলিশের পেটি নিলে তাতে কাঁটাও কম হবে। মাছ ভাজা হয়ে গেলে কাঁটা যতটা পারবেন বেছে ফেলুন। এবার ওই তেলেই কুচোনো পেঁয়াজ (Recipe) দিন।

আরও পড়ুন : মাসে মাসে রিচার্জের ঝামেলা শেষ, ৪টি ‘সুপার সেভিং’ বার্ষিক রিচার্জ প্ল্যান Airtel-এর, কোনটা বেছে নেবেন?

হালকা ভাজা হলে একে একে দিয়ে দিন আদা রসুন বাটা, কাঁচালঙ্কা। খানিক নাড়াচাড়া করে হলুদ, লঙ্কাগুঁড়ো দিন। এবার সামান্য জল দিয়ে ভালো করে কষান। তেল ছেড়ে এলে ইলিশ মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। জল শুকিয়ে এলে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন ইলিশের ঝুরো।