বাংলা থেকে বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব! ২০২৬ সালে DA বেড়েছে যে সকল রাজ্যে

Published on:

Published on:

Dearness Allowance
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রিপোর্ট বলছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) ফের একবার বৃদ্ধি পেতে চলেছে। এর আগে বছরের শুরুতে ২% ডিএ বাড়ে কেন্দ্রের কর্মীদের। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৬ এর শেষের দিকেই একধাক্কায় ৩-৪ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেদিকে নজর রয়েছে সকলে। কেন্দ্র বাদে চলতি বছর কোন কোন রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে? একনজরে দেখে নিন তালিকা।

২০২৬ সালে ডিএ বেড়েছে যে সকল রাজ্যে | Dearness Allowance

বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ডিএ বেড়েছে বাংলায়। জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ এবং ডিআর ২০% বৃদ্ধি করেছে রাজ্য সরকার, যা অক্টোবর থেকে কার্যকর হবে এবং এই অংশটি মূল বেতনের ৩৮ শতাংশ পৌঁছে যাবে। একইসাথে, যে কর্মচারীরা এখনও পঞ্চম পে কমিশনের অধীনে বেতন পাচ্ছেন , তাঁরা ১ অক্টোবর থেকে বর্তমান ১৭১% থেকে বৃদ্ধি পেয়ে ২২৩% হারে ডিএ পেতে চলেছেন।

ডিএ বৃদ্ধি পেয়েছে পাঞ্জাবে। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সে রাজ্য সরকার, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর। সরকারি বিবৃতি অনুসারে, এই ডিএ বৃদ্ধি ৪% করে দুটি কিস্তিতে কার্যকর করা হবে এবং এর সুবিধা ১ অক্টোবর থেকে মিলবে।

অন্ধ্রপ্রদেশ সরকার অমীমাংসিত দুটি ডিএ সংশোধন অনুমোদন করেছে। রাজ্য সরকারি কর্মচারী, স্থানীয় সংস্থার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য সবমিলিয়ে ৪.৫৫% ডিএ বৃদ্ধি করা হয়েছে। যা সেপ্টেম্বর থেকে কার্যকর। অক্টোবরে বেতনের সাথে প্রদান করা হবে। ২.৭৩% বৃদ্ধির প্রথম কিস্তি ২০২৪ সালের জুলাই মাস থেকে কার্যকর। ১.৮২% ডিএ বৃদ্ধির দ্বিতীয় কিস্তি, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর। বকেয়া টাকা ২০২৭ এবং ২০২৮ সালের বেতনের সাথে কিস্তিতে মেটানো হবে।

অরুণাচল প্রদেশ সরকার নিজের কর্মচারীদের জন্য ডিএ এবং ডিআর ২% বৃদ্ধি করেছে , যা ১ জানুয়ারী ২০২৬ থেকে কার্যকর। যেটি কেন্দ্রীয় হার ৬০% ডিএ-র সমান হয়েছে। অসম সরকার ডিএ এবং ডিআর ২ % বৃদ্ধির অনুমোদন দিয়েছে। যা ৫৮% থেকে বেড়ে ৬০% হয়েছে।

বিহার সরকার ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারী এবং পেনশনভোগীরা ডিএ এবং ডিআর-এ ৫ শতাংশ বৃদ্ধি করেছে। সেই কর্মীদের ডিএ ২৫৭% থেকে বাড়িয়ে ২৬২% হয়েছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। পঞ্চম বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারীদের ডিএ ৯ শতাংশ বাড়িয়ে ৪৭৪% থেকে ৪৮৩% করা হয়েছে। এদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারীদের জন্য এটি ৫৮% থেকে ২ শতাংশ বাড়িয়ে ৬০% করা হয়েছে।

dearness allowance(262)

ওড়িশা সরকার রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছে , যা ১ জানুয়ারি থেকে কার্যকর। এই বৃদ্ধির ফলে ডিএ ৫৮% থেকে বেড়ে ৬০% হবে। মহারাষ্ট্র সরকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ ৮০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: বঙ্গে এন্ট্রি নিল বিজয়ের দল TVK! উদ্বোধন প্রথম দলীয় কার্যালয়ের, কবে আসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী?

এছাড়াও, মহারাষ্ট্র সরকার অবসরপ্রাপ্ত সর্বভারতীয় পরিষেবা কর্মকর্তাদের জন্য ২% মহার্ঘ ত্রাণ বা ডিআর বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সিকিম সরকার ডিএ এবং ডিআর ২% করে বৃদ্ধি করছে, যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর। তামিলনাড়ু রাজ্য সরকার সরকারী কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষকদের জন্য ২% ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

উত্তর প্রদেশ সরকার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ২% বৃদ্ধির ঘোষণা করেছে , যা ১লা জানুয়ারি থেকে কার্যকর। এই রাজ্যের সরকারি কর্মীরাও বর্তমানে কেন্দ্রীয় হারে, ৬০% ডিএ পাচ্ছেন।