বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে রাজ্যে চর্চার শেষ নেই। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন পশ্চিমবঙ্গের (State Government) রাজ্য সরকারি কর্মচারীরা। জুলাই মাসের আসন্ন বাজেটে ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। খুব শীঘ্রই তাদের ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই মহার্ঘ ভাতা বা ডিএ। ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পায় মাসমাইনে। অনেকেরই মনে প্রশ্ন, ডিএ (DA) করযোগ্য কিনা। প্রশ্ন হল, আয়করের সঙ্গে কি সরাসরি সম্পৃক্ত মহার্ঘ ভাতা?
ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য | Dearness Allowance
সরকারি কর্মীদের জীবনে মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে মহার্ঘ ভাতা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য প্রদত্ত একটি অতিরিক্ত অর্থ হিসেবে প্রদান করা হয়। মূল্যবৃদ্ধি ঘটলে সরকারি কর্মচারীদের উপর বোঝা কমাতে সরকার ডিএ বাড়ায়। জানিয়ে রাখি, ডিএ-র টাকা কর্মচারীর মূল বেতন বা বেসিক পে-র সঙ্গে যুক্ত হয়, যা পুরোপুরি আয়করের আওতাধীন।
জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা বা ডিএ (DA) করযোগ্য। কিন্তু ডিএ-র জন্য আলাদা করে কোনও আয়কর নেই। ডিএ মোট আয়ের অংশ হিসেবে গণ্য হয় তাই আয়করের আওতাভুক্ত। আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় আলাদাভাবে মহার্ঘ ভাতা দেখাতে হয়। ডিএ সিটিসি (কস্ট টু কোম্পানি)-র অংশ হিসেবে বিবেচিত হয়। যা প্রতি মাসে বেতনের সাথে অন্তর্ভুক্ত থাকে।
পৃথক ভাবে শুধু ডিএ-র জন্য কোনও কর দিতে হয় না সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী বেতন ভিন্ন হয়, জন্য ডিএ বৃদ্ধির পরিমাণও পদমর্যাদা বিশেষে আলাদা হয়ে থাকে। রিটার্ন ফাইলে মহার্ঘ ভাতার বিষয়টি আলাদা করে উল্লেখ করা কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারীদের দেখাতে হয়।
ডিএ যেহেতু জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য দেওয়া হয় তাই অঞ্চলভেদে ডিএ-তে কিছুটা তারতম্য থাকতে পারে। শহর ও গ্রামের মতো এলাকায় জীবনযাত্রার ব্যয় ভিন্ন হওয়ায় ডিএ-তেও ফারাক থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (এআইসিপিআই) উপর ভিত্তি করে সাধারণত প্রতি ছয় মাসে একবার সংশোধন করা হয়। সাধারণত মার্চ এবং অক্টোবর মাসে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা! আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা? আজকের আবহাওয়ার খবর
মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। নয়া ভাতা প্রথম ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে। বর্তমানে ডিএ পাচ্ছেন ৫০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত।













