বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরের জুন মাসে ভারত (India) রাশিয়া (Russia) থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল (Crude Oil) আমদানি করেছে। যা আগের মাসের তুলনায় ৩৪ শতাংশ বেশি। তবে, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় এই সময়ে রাশিয়ার তেল রফতানি থেকে আয় হ্রাস পেয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার তথা CREA-র রিপোর্টে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। রিপোর্ট অনুসারে, গত জুন মাসে ভারত রাশিয়া থেকে ৪.৫ বিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল কিনেছে। যা রাশিয়া থেকে ভারতের মোট ৫.৫ বিলিয়ন ইউরোর জীবাশ্ম জ্বালানি আমদানির ৮৩ শতাংশ। আর এইভাবে, চিনের পর ভারত রাশিয়া থেকে হাইড্রোকার্বন ক্রয়কারী দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল কিনল ভারত (India):
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে অপরিশোধিত তেল সরবরাহ ১৫০ গুণ বৃদ্ধি পেয়েছে: জানিয়ে রাখি যে, গত জুন মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানি মাসিক ভিত্তিতে ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ভারতীয় শোধনাগারগুলিতেও রাশিয়া থেকে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসের তুলনায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর শোধনাগারে রাশিয়া থেকে তেল সরবরাহ ১৫০ শতাংশ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পারাদ্বীপ শোধনাগারে ১২৬ শতাংশ, ভারত পেট্রোলিয়ামের কোচি শোধনাগারে ৮৩ শতাংশ এবং নায়ারা এনার্জির ভাদিনার শোধনাগারে সরবরাহ ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জুন মাসে ভারত রাশিয়া থেকে কী কী আমদানি করেছে: ওই রিপোর্টে বলা হয়েছে যে, জুন মাসে রাশিয়া থেকে ভারতের জীবাশ্ম জ্বালানি আমদানির পরিমাণ ছিল ৫.৫ বিলিয়ন ইউরো। যার মধ্যে ৪.৫ বিলিয়ন ইউরোর অপরিশোধিত তেল, ৪৮৮ মিলিয়ন ইউরোর পেট্রোলিয়াম পণ্য এবং ৪৪৪ মিলিয়ন ইউরোর কয়লা অন্তর্ভুক্ত রয়েছে। রিপোর্ট অনুসারে, রাশিয়ার অপরিশোধিত তেল থেকে প্রাপ্ত পরিশোধিত জ্বালানির বিশ্ব বাণিজ্যেও ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত HDFC ব্যাঙ্কের! এবার এই কর্মচারীরাও সাহায্য করবেন গ্রাহকদের, উন্নত হবে পরিষেবা
পরিসংখ্যান অনুযায়ী, গত জুন মাসে ভারত, তুরস্ক, ব্রুনাই এবং জর্জিয়ার তেল শোধনাগারগুলি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশ- ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায়—৮১.৪ কোটি ইউরো মূল্যের পেট্রোলিয়াম পণ্য রফতানি করেছে। যার মধ্যে প্রায় ৩৬.৯ কোটি ইউরো মূল্যের পণ্য রাশিয়ার অপরিশোধিত তেল থেকে উৎপাদিত হয়েছিল।
আরও পড়ুন: ‘আমরা বড় ভুল করেছি…’, T20 সিরিজের শোচনীয় ফলাফলে হতাশ শ্রেয়স, জানালেন পরাজয়ের কারণ
রফতানি বৃদ্ধি সত্ত্বেও দৈনিক আয় কমেছে: CREA-এর তথ্য অনুযায়ী, ভারত থেকে ক্রয় বৃদ্ধি পাওয়ায় জুন মাসে রাশিয়ার অপরিশোধিত তেল রফতানির পরিমাণ ১৪ শতাংশ বেড়েছে। তা সত্ত্বেও, দাম কমে যাওয়ায় রাশিয়ার ডেইলি এক্সপোর্ট ইনকাম ৮ শতাংশ হ্রাস পেয়ে প্রতিদিন ৩৪.৮ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে, জীবাশ্ম জ্বালানি রফতানি থেকে রাশিয়ার দৈনিক আয় ১ শতাংশ কমে ৭৩৪ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। তবে এক্সপোর্ট কোয়ান্টিটি ৭ শতাংশ বেড়েছে।













