বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বজুড়ে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। এক একদিকে ইরানের ওপর হামলা চালিয়েছে ইজরায়েল-আমেরিকা। যার জেরে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্য। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে, খামেনেইয়ের মৃত্যুর পর আমেরিকার বন্ধু দেশগুলিকে লক্ষ্য করে মিসাইল হানা চালিয়েছে ইরান। অপরদিকে, পাকিস্তানের (Pakistan) সঙ্গে আফগানিস্তানের সংঘাতও সামনে এসেছে। ইতিমধ্যেই এই দুই দেশ একে অপরের উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
কী জানিয়েছেন পাক (Pakistan) প্রেসিডেন্ট?
এমতাবস্থায়, এবার ভারতের উদ্দেশ্যে তোপ দেগে একটি চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন যে, ভারত নাকি আরেকটি যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছে। গত সোমবার যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে জারদারি জানান, ভারতের শীর্ষ নেতৃত্বরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, নিজেকে শান্তির পথের পথিক বলে দাবি করে জারদারি বলেন তিনি, যুদ্ধকে সমর্থন করেন না। এছাড়াও, তিনি ভারতকে যুদ্ধের প্রস্তুতি থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ইসলামাবাদ ভারতের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছে। জারদারি জানান, যুদ্ধের পরিবর্তে আলোচনার টেবিলে বসেই আঞ্চলিক নিরাপত্তার সমাধান করা সম্ভব।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স! পাকিস্তানে হইচই, দায়িত্ব থেকে সরানো হল এই আম্পায়ারকে
এছাড়াও, তিনি ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন। পাশাপাশি, জারদারি সুর চড়িয়েছেন সিন্ধু জলচক্তি স্থগিত রাখার বিষয়টিতেও। তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করেন। শুধু তাই নয়, ভারতের এই সিদ্ধান্তকে জল-সন্ত্রাস হিসেবেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: ইতিমধ্যেই জানিয়েছেন বিশেষ দাবি! T20 বিশ্বকাপে সঞ্জুর দুরন্ত ইনিংস দেখে কী প্রতিক্রিয়া বৈভবের?
আসিফ আলি জারদারির মতে, ভারত নেহাত রাজনৈতিক সুবিধার জন্য সিন্ধুর জলকে হাতিয়ার বানিয়েছে। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছে যে, জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি কূটনৈতিক ও নৈতিক সমর্থন বজায় রাখবে পাকিস্তান। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে, দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি ততদিন আসবে না যতদিন না কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে। কোনও দেশের নাম না করে যজারদারি জানান, পাকিস্তানের মাটি অত্যন্ত পবিত্র। তাই, কোনও বিদেশি শক্তিকে শান্তির ভারসাম্য নষ্ট করার ক্ষেত্রে প্রতিবেশী ভূখণ্ড পাকিস্তান ব্যবহার করতে দেবে না।












