ক্রিকেটের ময়দানে মহাযুদ্ধ! রবিবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কার পাল্লা ভারি?

Published on:

Published on:

India-Pakistan to face each other in Women's T20 World Cup 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের দুনিয়ায় এবার হতে চলেছে মহাযুদ্ধ। যেখানে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। মূলত, ICC মহিলা T20 বিশ্বকাপ ২০২৬ (Women’s T20 World Cup 2026)-এ আগামী ১৪ জুন ঐতিহাসিক এজবাস্টন মাঠে এই ২ টি দল মুখোমুখি হবে। এই ম্যাচটি হবে টুর্নামেন্টে উভয় দলেরই প্রথম ম্যাচ। যার ফলে তারা জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চাইবে। তবে, এই ম্যাচে ভারতীয় দলই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

রবিবার বিশ্বকাপে (Women’s T20 World Cup 2026) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান:

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে যে, টিম ইন্ডিয়া বরাবরই মহিলাদের T20 আন্তর্জাতিক ম্যাচে আধিপত্য বিস্তার করেছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সবসময়ই দুর্বল মনে হয়েছে। পাকিস্তান বহু বছর ধরে T20 বিশ্বকাপে ভারতীয় দলকে হারাতে পারেনি। উল্লেখ্য যে, ভারত ও পাকিস্তানের মহিলা দল এই ফরম্যাটে কখনও কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এই ২ টি দল শুধুমাত্র ICC ইভেন্ট থেকে শুরু করে এশিয়া কাপ, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসের মতো বড় মঞ্চে একে অপরের মুখোমুখি হয়।

India-Pakistan to face each other in Women's T20 World Cup 2026.

এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের মহিলা দলের মধ্যে মোট ১৬ টি T20 ম্যাচ খেলা হয়েছে। যেখানে ভারত ১৩ টি ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে, পাকিস্তান জিতেছে মাত্র ৩ টি ম্যাচ। এদিকে, T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান  ৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৬ টি ম্যাচে জয়লাভ করেছে এবং পাকিস্তান জিতেছে মাত্র ২ টি ম্যাচ। এই ২ দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের T20 বিশ্বকাপে। যেখানে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করেছিল।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর! কবে লঞ্চ হচ্ছে IRCTC-র নতুন ওয়েবসাইট? জানিয়ে দিলেন খোদ রেলমন্ত্রী

বিশ্বকাপের ইতিহাসে ২ দলের সফর: মহিলাদের T20 বিশ্বকাপের ইতিহাসে এই দল ২ টির পারফরম্যান্সেও যথেষ্ট পার্থক্য রয়েছে। ভারত একাধিকবার নকআউট পর্বে পৌঁছলেও, পাকিস্তান গ্রুপ পর্বের বাধা পেরোতে হিমশিম খেয়েছে। ২০২০ সালে ভারতীয় দল শিরোপার সবচেয়ে কাছাকাছি এসেছিল এবং রানার-আপ হয়েছিল। তবে, ২০২৪ বিশ্বকাপে কোনও দলই গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।

আরও পড়ুন: জমানো টাকায় মিলবে বেশি রিটার্ন! SBI-সহ একাধিক ব্যাঙ্ক বৃদ্ধি করল সুদের হার

এমন পরিস্থিতিতে, ২০২৬ সালের এই নতুন মরশুমে ২ দলই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করতে চাইবে। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীরা আগামী ১৪ তারিখের এই হাইভোল্টেজ ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।